
প্রায় ৩০ ঘণ্টার ভ্রমণ ঝক্কির পর গতকাল নিউজিল্যান্ড সময় দুপুর ১টায় ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রথম ভাগে যাওয়া এক ক্রিকেটার। ভ্রমণক্লান্তিও বোঝা গেছে তাঁর কথায়।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ সাত কোচিং স্টাফ দ্বিতীয় ভাগে গতকাল রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
দ্বিতীয় ভাগের ক্রিকেটাররাও স্থানীয় সময় কাল দুপুরে পৌঁছানোর কথা ক্রাইস্টচার্চে। লিংকনে পরশু নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচ। পুরো এক দিনও বিশ্রাম নেওয়ার সময় নেই। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের একাদশ করা তাই একটু চ্যালেঞ্জিং। তাঁরা না খেললে সেখানে প্রস্তুতি ম্যাচে ধার করে খেলোয়াড় নিতে হবে বাংলাদেশ দলকে। তবে এমনটি না হওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিবির এক সূত্র। প্রথমভাগে সেখানে পৌঁছেছেন সব মিলিয়ে ৯ ক্রিকেটার।
নিউজিল্যান্ডে যাবেন বাংলাদেশের আরও একভাগ ক্রিকেটার। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের পর টি-টোয়েন্টি দলের রনি তালুকদার, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান যাবেন তৃতীয় ভাগে। তাঁদের সঙ্গে থাকছেন শামীম হোসেনও।
বাংলাদেশের যেখানে প্রস্তুতি ম্যাচের একাদশ গঠন নিয়েই দুশ্চিন্তা, সেখানে নির্ভার নিউজিল্যান্ড একাদশ। নিউজিল্যান্ড একাদশ আজ তাদের ১২ সদস্যের নাম প্রকাশ করেছে। নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেবেন ভরত পপলি। তিনি খেলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে। তিন জন করে খেলোয়াড় আছেন নর্দার্ন ডিসট্রিকটস, ওটাগো ও অকল্যান্ডের। দুই খেলোয়াড় ওয়েলিংটনের এবং এক ক্রিকেটার সেন্ট্রাল ডিসট্রিকটসের।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের দল:
ভরত পপলি (নর্দার্ন ডিস্ট্রিকটস)
জ্যাকব ভুলা (ওয়েলিংটন)
জ্যাকব কামিং (ওটাগো)
জো ফিল্ড (সেন্ট্রাল ডিস্ট্রিকটস)
জেমস হার্টশর্ন (ওয়েলিংটন)
জ্যারড ম্যাকে (ওটাগো)
সন্দীপ প্যাটেল (নর্দার্ন ডিস্ট্রিকটস)
নিকিথ পেরেরা (অকল্যান্ড)
বেন পোমারে (নর্দার্ন ডিস্ট্রিকটস)
সম্রাট সিং (অকল্যান্ড)
কুইন সুন্দে (অকল্যান্ড)
জামাল টড (ওটাগো)

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে