হারারেতে গতকাল জিম্বাবুয়ের কাছে হেরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা কিছুটা কঠিন হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ হারার পর এবার উইন্ডিজ শুনল আরও এক দুঃসংবাদ। ক্যারিবীয়দের শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্লো ওভার রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন ফিল্ড আম্পায়ার স্যাম নোগাজস্কি, রবীন্দ্র উইমালাসারি, তৃতীয় আম্পায়ার রোল্যান্ড ব্ল্যাক ও চতুর্থ আম্পায়ার আলাউদিন পালেকার এই শাস্তি দিয়েছেন। উইন্ডিজ অধিনায়ক শাই হোপ দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আচরণ বিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে প্রতি ওভার দেরীর জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হবে ক্রিকেটারদের। হারারেতে গতকাল ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করেছে।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে পড়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। অন্যদিকে তিন ম্যাচের দুই ম্যাচে জিতে ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উইন্ডিজ। আগামীকাল হারারেতে উইন্ডিজের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে