Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার যুব বিশ্বকাপ জয়ই মার্করামের অনুপ্রেরণা 

দক্ষিণ আফ্রিকার যুব বিশ্বকাপ জয়ই মার্করামের অনুপ্রেরণা 

সীমিত ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে অনেকেই নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সাফল্য এনে দিতে পারেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অধিকাংশ টুর্নামেন্টে তাদের দৌড় থেমেছে সেমিফাইনালে গিয়ে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যখন খেলতে যাচ্ছে, তখন অধিনায়ক এইডেন মার্করাম অনুপ্রেরণা খুঁজছেন ১০ বছরের পুরোনো স্মৃতি থেকে। 

টি–টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার আগে মার্করাম পূর্বসূরিদের একটা জায়গায় পেছনে ফেলেছেন। তাঁর নেতৃত্বে ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ছোট–বড় সব মিলিয়ে প্রোটিয়াদের একমাত্র বিশ্বকাপ এটাই। ১০ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মার্করাম তখন করেন ৩৭০ রান। সেসময় বোলিংয়ে তাঁর সেরা অস্ত্র ছিলেন কাগিসো রাবাদা। যুব বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া রাবাদা এবারও প্রোটিয়াদের বোলিংয়ের নেতা। এবার আরেকটি বিশ্বকাপ ঘনিয়ে আসায়, অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে মার্করাম কি পূর্বসূরিদের পথে হাঁটবেন নাকি ইতিহাস লিখবেন। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এএফপিকে বলেন, ‘বিশ্বকাপ অনেক বড় এক টুর্নামেন্ট। তবে আমি সৌভাগ্যবান যে ধাপটা পেরিয়ে এসেছি। তাই প্রত্যাশাটা জানা আছে।’ 

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ২১,২৩ ও ২৭ মে। তবে আইপিএল খেলায় সিরিজটা খেলতে পারেননি মার্করাম। 
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১১ ম্যাচে করেন ২২০ রান। গড় ও স্ট্রাইকরেট ২৪.৪৪ ও ১২৪.২৯। করেছেন ১ ফিফটি। 

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পড়েছে ‘ডি’ গ্রুপে। ১৫ জুন ত্রিনিদাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে উগান্ডা। ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বাকি তিন ম্যাচ ৮,১০ ও ১৫ জুন নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত