
এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছেন তামিম ইকবালরা। সিরিজ জয়ের আনন্দের সঙ্গে যোগ হয়েছে দুর্দান্ত একটা অর্জন। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লিগ টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে চলমান সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। এ কারণে তিনটি ম্যাচই বাংলাদেশের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আফগানরা এখন হোয়াইটওয়াশের মুখে। আগামী ২৮ ফেব্রুয়ারি ধবলধোলাই ঠেকাতে একই ভেন্যুতে ফের মাঠে নামবেন রশিদ-নবীরা। ওই ম্যাচ জিতলে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠে যাবে বাংলাদেশ।
আপাতত সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠার আনন্দ ছুঁয়ে যাচ্ছে দলকে। ১৪ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠল বালাংদেশ। এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। তিনে থাকা ভারতের সংগ্রহ ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট। তামিমদের বিপক্ষে পরপর দুই ম্যাচ হেরে সাতে নেমেছে আফগানরা। ৮ ম্যাচে ৬০ পয়েন্ট তাদের।
আগামী সোমবার তৃতীয় ম্যাচে জিতলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি হবে বাংলাদেশের। আপাতত ৯১ পয়েন্ট নিয়ে তালিকার সাতে আছেন তামিমরা। ছয়ে থাকা পাকিস্তানের সংগ্রহ ৯৩ পয়েন্ট। তৃতীয় ওয়ানডেতে অতিথিদের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৪; উঠবে ছয়ে। তবে আফগানরা যথারীতি ১০ নম্বরেই থাকবে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে