
টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের লজ্জাজনক হারের পর তোপের মুখে পড়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বরখাস্তের দাবি তুলেছেন ভক্তরা। তবে চাকরি নিয়ে ভাবতে হচ্ছে না শুবমান গিল, যশপ্রীত বুমরাদের প্রধান কোচকে।
২ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটি টেস্টে ৪০৮ রানে হেরে তো রীতিমতো লজ্জার রেকর্ড গড়েছে স্বাগতিক দল। এই সংস্করণে রানের হিসেবে এটা ভারতের সবচেয়ে বড় হার। এমন ব্যর্থতার পরও আপাতত গম্ভীরকে বরখাস্ত করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওই সূত্র জানিয়েছে, বিসিসিআই গম্ভীরের উপর আস্থা অব্যাহত রেখেছে। দল পুনর্গঠনের সময় তাঁকে সম্পূর্ণ সহায়তা করবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি–টোয়েন্টি খেলবে ভারত। সূত্র আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ের ব্যর্থতা কাটিয়ে উঠতে প্রোটিয়াদের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে আলোচনায় বসবেন টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরারা।
এনডিটিভিকে বিসিসিআইয়ের সূত্র বলেছে, ‘আমরা এই মুহূর্তে কাউকে গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত করতে চাই না। তিনি দল পুনর্গঠন করছেন। তাঁর চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চলবে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের মধ্যে বৈঠক হবে। কীভাবে টেস্ট দলের পারফরম্যান্সের উন্নতি করা যায় সেটা নিয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করা হবে।’
গম্ভীরকে বরখাস্ত না করার পক্ষে মত দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। তিনি বলেন, ‘গম্ভীর কোচের ভূমিকায় আছে। কোচ একটা দল তৈরি করতে পারেন। মাঠের কাজটা তো খেলোয়াড়দের করতে হবে। যারা তাঁকে জবাবদিহি করতে বলছেন, তাঁদের কাছে আমার পাল্টা প্রশ্ন হলো–গম্ভীরের অধীনে ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তখন আপনি কোথায় ছিলেন? তাঁর অধীনে ভারত যখন এশিয়া কাপ জিতেছিল, তখন আপনি কী করেছেন? অথচ এখন আপনি বরখাস্তের দাবি তুলেছেন।’

সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
২৫ মিনিট আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে কী যে ঝামেলায় ফেঁসেছেন মোহাম্মদ রিজওয়ান, সেটা নিজেই ভালো জানেন। জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআই) তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই অবস্থায় পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন লাহোর উচ্চ আদালত।
১ ঘণ্টা আগে
আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যা
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। সেদিন মাঠের আবহ কেমন থাকবে, দর্শকেরা এরই মধ্যে হৃদয়ের মণিকোঠায় নানারকম চিত্র এঁকে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার নিজেই তাঁর জাতীয় দলের শেষ ম্যাচের জার্সি সম্পর্কে খোলাসা করেছ
২ ঘণ্টা আগে