কোনো একদিন ব্যাটার বোলারকে অথবা বোলার ব্যাটারকে চ্যালেঞ্জ জানাবে—ক্রিকেটের জন্মলগ্ন থেকে এমনটাই হয়ে আসছে। কিন্তু এবারের আইপিএলে এমনটা কী দেখা যাচ্ছে? টুর্নামেন্টের পরিসংখ্যানে উত্তরটা এক শব্দে—‘না’। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটারদের তাণ্ডবে কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছেন না বোলারা।
এতে চ্যালেঞ্জ তো দূরের কথা, উল্টো বোলাররা ব্যাটারদের বেধড়ক পিটুনি থেকে নিজেদের বাঁচাতে পারছেন না। গতকালই যেমন ইডেন গার্ডেনসে বোলারদের বুকে চাকু বসিয়ে যেন ব্যাটিং করলেন ব্যাটাররা। দুই দল মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ড যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৫২৩ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস। রেকর্ড ৪২ ছক্কার এমন রান বন্যার ম্যাচে অস্তিত্বের সংকটে ভুগেছেন বোলাররা।
দুই দলের দুই স্পিনার রাহুল চাহার ও সুনিল নারাইন ছাড়া বাকি বোলাররা গড়ে ১০ রানের বেশি দিয়েছেন। কয়েকজন তো গড়ে ১৬ কিংবা তারচেয়ে বেশি রান দিয়েছেন। ম্যাচে এমন ব্যাটিং তাণ্ডব দেখে মাঠের বাইরে থেকে বোলারদের ব্যথাটা অনুভব করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তা না হলে গতকালের ম্যাচ নিয়ে এমন পোস্ট শেয়ার করতেন না সামাজিক মাধ্যমে।
ক্রিকেট যে এখন ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে, নিজের পোস্টে সেটারই ইঙ্গিত দিয়েছেন অশ্বিন। ভারতীয় স্পিন কিংবদন্তি লিখেছেন, ‘দয়া করে বোলাদের বাঁচান।’ সঙ্গে তিনবার ‘এসওএস’ লিখেছেন তিনি। যার পূর্ণ রূপ—‘সেভ আওয়ার সোলস’। অর্থাৎ, আমাদের অস্তিত্ব বাঁচান। কলকাতা-পাঞ্জাব ম্যাচ নিয়ে পোস্টটা দিলেও ৩৭ বছর বয়সী অফ স্পিনারের এই আকুতি আসলে বোলাদের অস্তিত্ব রক্ষারই।
এবারের আইপিএলে যেভাবে রানের ফোয়ারা ছুটছে, তাতে সামনেও ভয়ংকর দিন অপেক্ষা করছে বোলারদের জন্য। ৪২ ম্যাচ শেষে ইতিমধ্যে ২৪ ইনিংসে ২০০ কিংবা তারচেয়ে বেশি দলীয় রান হয়েছে। সবশেষ টুর্নামেন্টে মোট ৩৭ ইনিংসে ২০০ কিংবা তার বেশি রান হয়েছিল। এভাবে চলতে থাকলে রেকর্ডটা যে ভেঙে যাবে সেটা না বললেও চলে।
সঙ্গে আইপিএলের ইতিহাসে বোলার হিসেবে সর্বোচ্চ ৭৩ রান দেওয়ার বিব্রতকর রেকর্ডটিও এবারই হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এমন রের্কডের সাক্ষী হয়েছেন গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মা। এবারের টুর্নামেন্টেই ৬৮ রান দিয়ে খরুচে বোলারের তালিকায় শীর্ষ চারে জায়গা পেয়েছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার রিচ টপলি। টুর্নামেন্টে শেষে হয়তো আরও অনেকে শীর্ষ পাঁচে যোগ দিতে পারেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৬২ রান তাড়া করে ৮ উইকেটে জয়ের পর স্যাম কারানও জানিয়েছেন ক্রিকেট ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে। পাঞ্জাব অধিনায়ক বলেছেন, ‘শিশিরের সঙ্গে ছোট মাঠ, ভেজা বল এবং মাঝে মাঝে ওয়াইড। আপনি ভাবছেন ডট হয়েছে,ন—কিন্তু রিভিউয়ে বলটি ওয়াইড। এর অর্থ অতিরিক্ত একটা বল। তাই এখনই বলছি না খেলাটা ব্যাটারদের হয়েছে, তবে সেদিকেই যাচ্ছে। আমি নিশ্চিত এখন সবাই ছক্কা দেখতে চায়।’
আরও পড়ুন:

আবারও পাকিস্তান ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইট। নিজেদের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে সাবেক অস্ট্রেলিয়ার তারকা বোলারের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২৮ মিনিট আগে
আর মাত্র একটা সকাল। বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। তারকা ফুটবলারের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখবেন মেসি, এই প্রত্যাশা সকলের। তবে তাঁর বিদায়টা যেন রঙিন না হয়, সেই চেষ্টা করবেন বেনিন গোলরক্ষক
৩৯ মিনিট আগে
মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন। আর্জেন্টিনা তো বটেই, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা এখন তাঁর বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায়। মেসির জন্মশহর রোজারিও সেজেছে ভিন্ন সাজে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে কথা। এমনকি তাঁর বিদায়ী ম্যাচের টিকিটের সময় দর্শকদের এতটাই ভিড় ছিল যে সার্ভার ক্র্যাশের মতো ঘটনা ঘটেছে। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কী পরিমাণ উত্তেজনা কাজ করছে, সেটা তো কেবল এক ঝলক। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের বিপক্ষে খেলতে
৩ ঘণ্টা আগে