কদিন আগে পাকিস্তান সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া এবং ইনজুরির হানা—সবকিছু পেছনে ফেলে নতুন মন্ত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামছে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচের আগে অজি অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে তাদের সাফল্যের মূল ভিত্তি হবে ‘অ্যাডাপ্টাবিলিটি’ বা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।
পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছিল। তবে মার্শ সেই পরাজয়কে পেছনে ফেলে সামনে তাকাতে চান। তিনি বলেন, ‘পাকিস্তানের কাছে পরাজয় এখন অতীত। আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি। দলে অভিজ্ঞ খেলোয়াড়রা ফিরেছেন এবং আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে প্রস্তুত।’
২০১৬ সালের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়া তাদের বিখ্যাত পেস ত্রয়ী—মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজলউডকে ছাড়াই মাঠে নামছে। স্টার্কের অবসর এবং কামিন্স-হ্যাজলউডের চোটের কারণে বোলিংয়ের দায়িত্ব এখন তরুণদের কাঁধে। মার্শ অবশ্য বেনি ডোয়ারশুইস এবং জেভিয়ার বার্টলেটের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি জানান, গত ১৮ মাস ধরে এই তরুণরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত খেলেছেন, তাই তাঁরা যেকোনো পরিস্থিতি সামলাতে সক্ষম।
এ ছাড়া, শ্রীলঙ্কার কন্ডিশনে স্পিন বড় ভূমিকা রাখবে বলে মনে করেন মার্শ। পাকিস্তানের বিপক্ষে অজি ব্যাটাররা স্পিনে ধুঁকলেও বিশ্বকাপে সেই ভুল শুধরে নিতে মরিয়া তারা। কৌশলগতভাবে অ্যাডাম জাম্পার সঙ্গে ম্যাথু কুহনেম্যানকে খেলিয়ে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামার ইঙ্গিতও দিয়েছেন অধিনায়ক। কুহনেম্যানকে এই স্তরে খেলার যোগ্য বলে সার্টিফিকেটও দিয়েছেন তিনি।
হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে টিম ডেভিড অনুশীলনে ফিরলেও আয়ারল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকে তাকে দেখার সম্ভাবনা রয়েছে।
পরিসংখ্যান বলছে, পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ধাক্কার আগে অস্ট্রেলিয়া দুর্দান্ত ফর্মে ছিল। ২০২৪ বিশ্বকাপের পর ২৪টি টি-টোয়েন্টি ম্যাচের ১৭টিতেই জিতেছিল তারা।
বুধবার কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ 'বি'-এর ম্যাচ দিয়ে সেই সাফল্যের ধারায় ফিরতে উন্মুখ থাকবে মিচেল মার্শের দল।

আইপিএল বাদে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের কোনো লিগে খেলতে দেওয়া হয় না। রবিচন্দ্রন অশ্বিনের অবশ্য এমন বাধ্যবাধ্যকতা নেই। কারণ, তিনি তো আইপিএল ছেড়ে দিয়েছেন। এবার তিনি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। তাঁর সঙ্গে এক দলে দেখা যাবে পাকিস্তানের পেসার হারিস রউফকে।
১৭ মিনিট আগে
অস্ট্রেলিয়া থেকে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই মিরপুরে বিসিবি কার্যালয়ে বুলবুল।
৪৪ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাসের মতো। এখনো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ টের পাওয়া যাচ্ছে। প্রিয় দলের খেলা দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমন মুহূর্তেই মিলেছে এক দুঃসংবাদ। যে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান, সেই স্টেডিয়ামে এক দর্শকের মৃত্যু নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্
১ ঘণ্টা আগে
মাঠের বাইরের বিভিন্ন কাণ্ডে এর আগেও অনেকবার বিতর্ক তৈরি করেছেন হার্দিক পান্ডিয়া। কখনো মদ্যপান করে আবার কখনো বান্ধবীদের নিয়ে পার্টি করে খবরের শিরোনাম হয়েছেন। ভারতের তারকা অলরাউন্ডার এবার সমালোচিত হলেন ১৫ কোটি টাকার গাড়ি চালিয়ে।
২ ঘণ্টা আগে