Ajker Patrika

স্কটিশদের ১৯১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২২: ১৫
স্কটিশদের ১৯১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে স্কটল্যান্ড-আফগানিস্তান। প্রথম পর্বে এই স্কটল্যান্ড বাংলাদেশকে হারিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। তবে আজ অবশ্য আফগানিস্তানের বিপক্ষে টস হেরে খুব একটা সুবিধা করতে পারেনি কাইল কোয়েটজারের দল।

শারজায় টস জিতে আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই স্কটিশ বোলারদের ওপর চড়াও হন দুই আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। মাইকেল লিস্কের ওই ওভারে দুই ছয় আর এক চারে ১৮ রান তোলেন এই দুজন। রান তোলার এই গতি ইনিংসের শেষ পর্যন্ত ধরে রেখেছিল মোহাম্মদ নবীর দল।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ৫৪ রান। পরে শেহজাদ আউট হলে রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে রানের চাকা সচল রাখেন জাজাই। ৩০ বলে ৪৪ করে জাজাই বোল্ড হলে তৃতীয় উইকেটে নাজিবুল্লাহ জাদরান ও গুরবাজ ৫২ বলে ৮৭ রানের জুটি গড়েন। 

১৯তম ওভারে গুরবাজ ৪৬ করে ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন নাজিব। শেষ পর্যন্ত নাজিব অপরাজিত ৫৯ রানের সুবাদে ৪ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায়। ম্যাচ জিততে স্কটিশদের দরকার ১৯১ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত