২০০ রান করেও টি-টোয়েন্টিতে জয় নিয়ে অনেক দল নিশ্চিত থাকতে পারে না। সেখানে বার্বাডোজে আজ সকালে অনুষ্ঠিত ওমান-নামিবিয়া ম্যাচটি ছিল সম্পূর্ণ বিপরীত। ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁরা বুঝেছেন যে টি-টোয়েন্টির লো-স্কোরিং থ্রিলার কেমন হয়। আসল সময়েই জ্বলে উঠলেন নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিজে।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ওমান ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়েছে। ভিজে ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। রান তাড়া করতে নেমে নামিবিয়া যখন ৬ উইকেটে ১০৯ রানে আটকে যায়, ম্যাচ গড়ায় সুপার ওভারে। নিজেকে চেনাতে সুযোগের সদ্ব্যবহার করলেন ভিজে। নামিবিয়া সুপার ওভারে করেছে ২১ রান, যার মধ্যে ১৩ রানই করেছেন তিনি। ১টি করে চার ও ছক্কা মেরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। বোলিংয়ে ১০ রানে নিয়েছেন ১ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন ভিজে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘মনে হচ্ছিল ম্যাচে কিছু একটা করব। ভেবেছিলাম যদি সুপার ওভারে কয়েকটা বল মেরে খেলতে পারি...তারপর বোলিংয়ে আসার পর মনে হলো বল হাতে নিয়েছি এবং ঠিকমতো কাজে লাগিয়েছি।’
১১০ রান তাড়া করতে নেমে ওভারপ্রতি ৬ রান কখনোই আজ তুলতে পারেনি নামিবিয়া। শেষ ওভারে হাতে ৬ উইকেট ও ৫ রানের সমীকরণও মেলাতে পারেনি তারা। ওমানের উইকেটরক্ষক নাসিম খুশি যদি রানআউট ঠিকমতো করতে পারতেন, তাহলেই তো ম্যাচ হাতছাড়া হতো নামিবিয়ার। শেষ পর্যন্ত নামিবিয়া জিতলেও ব্যাটিং নিয়ে কথা বলেছেন ভিজে। নামিবিয়ার অলরাউন্ডার বলেন, ‘পিচ একটু কঠিন ছিল। যেভাবে ভেবেছি, সেভাবে খেলতে পারিনি। তবে ভালোমতো মানিয়ে নিয়েছি। যখন ১৮০ রান তাড়া করবেন, তখন খেলতে হবে ভিন্নভাবে। তবে তারা (ওমান) যেভাবে বোলিং করেছে, তেমন সুযোগ যদি দিয়ে থাকেন, তাহলে তো আপনিই তাদের ম্যাচে ফেরালেন। এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে