ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় প্রায়ই বিদ্রুপের শিকার হয়ে থাকেন বাবর আজম। এমনকি দর্শকদের ‘জিম্বাবর’ ডাক শুনে বাবরকে খেপে যেতেও দেখা গেছে। তবে তারকা ক্রিকেটাররা যে সমালোচনার জবাব দেন মাঠের পারফরম্যান্সেই। বাবরও তার ব্যতিক্রম হবেন কেন?
পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আগে থেকেই শীর্ষস্থান দখলে নিয়েছেন বাবর। ২০২৪ পিএসএলেও সেই ধারাবাহিকতা বজায় রেখে রান করছেন পাল্লা দিয়ে। নেতৃত্ব দিচ্ছেন পেশোয়ার জালমিকে। চলতি পিএসএলে এখনো পর্যন্ত ১০ ম্যাচে ৫৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর, যেখানে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল প্রথম কোয়ালিফায়ারে মুলতান সুলতানসের বিপক্ষে ৪৬ রান করে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। ২০২৪ সালে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাবর। এখন পর্যন্ত ২১ ম্যাচে ৫৩.০৫ গড় ও ১৩৫.০৯ স্ট্রাইকরেটে করেন ১০০৮ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ১০ ফিফটি। পাকিস্তান, বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও পিএসএলের পেশোয়ার জালমি—এই তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে এবার খেলেছেন রিজওয়ান।
বাবরের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে রাসি ফন ডার ডাসেন। ২০ ম্যাচে ৪৭.৬২ গড় ও ১৫২.৪ স্ট্রাইক রেটে ডাসেন করেন ৭৬২ রান। ডাসেন খেলেছেন তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। বাবরের সতীর্থ রিজওয়ান এই তালিকায় রয়েছেন চারে।
২০২৪ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশ্য বাবর ও রিজওয়ান প্রতিপক্ষ। রিজওয়ান এবার মুলতান সুলতানসের অধিনায়ক। রিজওয়ানের সামনেই তাঁর এক রেকর্ডে গতকাল ভাগ বসিয়েছেন বাবর। পিএসএলের ইতিহাসে এক মৌসুমে ৫০০ বা তার বেশি রানের কীর্তি বাবর ও রিজওয়ান করেছেন তিনবার করে। এর আগে ২০২১ ও ২০২৩ পিএসএলে ৫৫৪ ও ৫২১ রান করেন বাবর। ২০২১, ২০২২, ২০২৩ পিএসএলে টানা তিন মৌসুমেই ৫০০ বা তার বেশি রান করেছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৪ সালে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক
রান
বাবর আজম ১০০৮
রাসি ফন ডার ডাসেন ৭৬২
জেমস ভিনস ৭০৭
মোহাম্মদ রিজওয়ান ৬৫০
রায়ান রিকেলটন ৬৪৯

ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ—সমর্থকদের জন্য স্বপ্নের মতো এক উপলক্ষ। পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটির বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে তাই ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে এমন একটি ম্যাচ আয়োজন দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে বড় পরিবর্তন আনবে বলে মনে করেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
৩ মিনিট আগে
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
২ ঘণ্টা আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
৩ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
৩ ঘণ্টা আগে