২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন শন উইলিয়ামস। টানা দুই ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটার। সুপার সিক্সে আজ বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে ওমানকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়ে।
বুলাওয়েতে টস হেরে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ক্রেগ আরভিন ও জয়লর্ড গাম্বি দুজনই ৩০ করার আগে বিদায় নিয়েছেন। তিনে ব্যাটিং করতে নামা উইলিয়ামস আজও আক্রমণাত্মক ব্যাটিং করেন। ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০৩ বলে ১৪ চার ও ৩ ছক্কায় করেন ১৪২ রান। তাঁর বিধ্বংসী সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান করেছে জিম্বাবুয়ে।
এর আগে হারারেতে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। ২৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। ওয়ানডেতে ৪০০ এর বেশি দলীয় ইনিংসের এটা ২৩ তম ঘটনা। সপ্তম দল হিসেবে ওয়ানডেতে এই রেকর্ড গড়ল জিম্বাবুইয়ানরা। এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৪ রানের ইনিংস খেলেন উইলিয়ামস। এবারের বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে ১৩৩ গড় ও ১৪৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ৫৩২ রান। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি করেছেন।
গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতে জিতে সুপার সিক্সে উঠেছে জিম্বাবুয়ে। আর ৪ পয়েন্ট হাতে নিয়ে জিম্বাবুয়ে আজ ওমানের বিপক্ষে সুপার সিক্স শুরু করল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে