
ব্যাটিং-বোলিংয়ে লড়াইটা একাই করেছেন নাহিদা আক্তার। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কিন্তু ফাইনালে লড়ে গেলেও স্বপ্ন পূরণ করতে পারেননি। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩১ রানে হেরে গেছে তাঁর দল।
হংকংয়ের মং কক মিশন রোড গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করেছে ভারত। ১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.২ ওভারে ৯৬ রানে থামে বাংলাদেশের মেয়েদের ইনিংস।
টুর্নামেন্টে দুই ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে স্বাগতিক হংকংকে ৯ উইকেটে হারিয়েছিল শ্বেতা সেহরাওয়াতের দল। এরপর বৃষ্টির প্রভাবে গ্রুপ পর্বের দুই ম্যাচ ও সেমিফাইনাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেনি তারা। পয়েন্ট ভাগাভাগি ও নেট রানরেটে এগিয়ে থেকে এক ম্যাচ খেলেই ফাইনালে উঠে যায় তারা। বাংলাদেশকে হারিয়ে শিরোপাও জিতে নিল ভারত।
৫৬ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাথী রাণী ১৩ ও টপ অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ১৬ রান করেন। বাকি চার ব্যাটার দুই অঙ্কের সংখ্যা পর্যন্ত যেতে পারেননি। সপ্তম উইকেটে নাহিদা ও রাবেয়া খান জুটি গড়ার চেষ্টা করলেও সেটি বড় হতে দেননি শ্রেয়াঙ্কা পাতিল। ৬ রানে ফেরান রাবেয়াকে।
নাহিদাও পাচ্ছিলেন না ভালো সঙ্গ। একে একে বাকি ব্যাটাররাও ফিরলেন। শেষ পর্যন্ত ১৭ রানে অপরাজিত থাকেন নাহিদা। ভারতের বোলারদের মধ্যে শ্রেয়াঙ্কা ৪টি ও মান্নাত কাশ্যপ ৩ উইকেট নিয়েছেন।
এর আগে অধিনায়ক শ্বেতা ও ইউ ছেত্রীর উদ্বোধনী জুটির সৌজন্যে সাবলীলভাবে এগোচ্ছিল ভারত। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি নাহিদা। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ১৩ রান করা শ্বেতাকে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। ভারতের রান তখন ১ উইকেটে ২৮। এরপর রাবেয়ার বলে বোল্ড হয়ে দ্রুত আউট হয়ে যান ছেত্রী। ২২ রান আসে এই ভারতীয় ওপেনারের ব্যাট থেকে।
৪৩ রানে ২ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন গঙ্গাদি তৃষা। তৃতীয় উইকেট জুটিতে দিনেশ বৃন্দা-তৃষা যোগ করেন ২৭ রান। তৃষাকে ফিরিয়ে জুটি ভাঙেন সুলতানা খাতুন। তৃষার পর সুলতানা ফিরিয়েছেন বৃন্দাকেও। ২৯ বলে ৩৬ রান করেন বৃন্দা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৭ রান করে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সুলতানাও শিকার করেছেন ২টি উইকেট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে