পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও আসেননি সাকিব আল হাসান। সারের সঙ্গে এক ম্যাচের চুক্তিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে চলে যান ইংল্যান্ডে। টনটনেও বল হাতে আলো ছড়িয়েছেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। সমারসেটের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৯৩ রান দিয়ে নিয়েছেন ৯ উইকেট।
আজ চার দিনের ম্যাচটির শেষ দিনেও ১ উইকেট নিয়েছেন সাকিব। শেষ উইকেট টম ব্যান্টনকে বোল্ড করে সমারসেটের দ্বিতীয় ইনিংস ২২৪ রানে থামান তিনি। আগের দিন ৪ উইকেট নেন সাকিব। বাংলাদেশি অলরাউন্ডার তৃতীয় ইনিংসে ২৯.৩ ওভারে ৯৬ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৯৭ রান দিয়ে ৪ উইকেট নিতে তাঁর হাত ঘোরাতে হয় ৩৩.৫ ওভার। ম্যাচে সারের সফল বোলারও তিনি।
কাউন্টিতে সাকিবের আগের সেরা বোলিং ফিগার ছিল—৪/৩১, ওরচেস্টারশায়ারের হয়ে ২০১০-১১ মৌসুমে। সেবার ক্লাবটির হয়ে ১২ ইনিংসে ১৯ উইকেট নেন তিনি। প্রায় ১৩ বছর পর দ্বিতীয়বার কাউন্টি খেলতে যাওয়া সাকিব প্রথম শ্রেণির ক্রিকেটে একটি অপেক্ষারও ইতি টানলেন। সবশেষ তাঁকে ৫ উইকেট নিতে দেখা গেছে ২০২২ সালের মে মাসে। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ রান দিয়ে নেন ৫ উইকেট। মাঝে ১৬ ইনিংস ২২ উইকেট পেলেও দেখা পাননি ৫ উইকেটের।
গত পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। বোলিংয়ে ধারাবাহিক হলেও ব্যাটিংয়ে রানখরায় ভুগছেন তিনি। সমারসেটের বিপক্ষে সারের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে করতে পারেন ১২ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে সারে।
আজ ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করে সমারসেট। তারা প্রথম ইনিংসে করেছিল ৩১৭ রান। সারে প্রথম ইনিংসে করতে পারে ৩২১ রান। জয়ের জন্য সাকিবদের দরকার আরও ১৫৮ রান। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে।
কাউন্টি-পর্ব শেষ করে ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সেখানে দুই টেস্টের পাশাপাশি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু সিরিজের প্রথম টেস্ট। আজ ভারত সফরের জন্য সাকিবকে নিয়ে ১৬ সদস্যের টেস্ট দলও ঘোষণা করেছে বিসিবি। সতীর্থরা যখন মিরপুরে অনুশীলন সারছেন তখন সাকিব কাউন্টি খেলে ভারত সফরের জন্য ঝালিয়ে নিচ্ছেন নিজেকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে