১৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তবে এই জয়ের আগে এটা চাপের মধ্যেই তাদের রেখেছিল যুক্তরাষ্ট্র। ৭৬ রানে তারা ৫ উইকেট খোয়ালেও ষষ্ঠ উইকেট জুটিতে ৪৩ বলে ৯১ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেয় যুক্তরাষ্ট্র। জয়ের জন্য তাদের সামনে সমীকরণ দাঁড়ায় ১২ বলে ২৮ রান।
শেষ পর্যন্ত পারেনি যুক্তরাষ্ট্র। ২০ ওভার খেললেও ৬ উইকেটে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি। তবে ম্যাচ শেষে ম্যাচসেরা কুইন্টন ডি কক স্বীকার করে নিলেন যুক্তরাষ্ট্র চাপে রেখেছিল তাঁদের, ‘এটা দারুণ একটা ম্যাচ। শেষ দিকে যুক্তরাষ্ট্র চাপে রেখে ফেলে দিয়েছিল আমাদের।’
তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর এখন সেমিফাইনালের দিকে চোখ ৪০ বলে ১৮৫.০০ স্ট্রাইকরেটে ৭৪ রানের ইনিংস খেলা ডি ককের, ‘আমাদের আরও কিছু ম্যাচ জয়ের বাকি। আলাদা ভেন্যু, আলাদা উইকেট, কী ঘটতে যাচ্ছে, তা বলা যায় না।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৪ ঘণ্টা আগে