টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল অভিযানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পিঠের চোটে এই দুই ম্যাচে একাদশেই ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোট থেকে সেরে উঠছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কাল আইসিসির এক অনলাইন সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মাহমুদউল্লাহ।
বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ডের বাধা টপকে মূল পর্বে, অর্থাৎ সুপার টুয়েলভে যেতে হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। সুপার টুয়েলভে যেতে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ। আইসিসির প্রশ্নোত্তর পর্বে এবারের বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দিতে চাই। সুপার টুয়েলভে ওঠাই প্রাথমিক লক্ষ্য। সুপার টুয়েলভে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখানে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’
জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টানা তিনটা সিরিজ জয়েই মাঠে ছিলেন মাহমুদউল্লাহ। সবগুলো ম্যাচেই খেলেছেন। তবে বিশ্বকাপের মিশনে গিয়ে এখনো মাঠেই নামতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। পিঠের চোট ভোগাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। তবে ঠিক সময়ে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আইসিসির অনলাইন সংবাদ সম্মেলনে চোট নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘চোট থেকে ভালোভাবে সেরে উঠছি। প্রস্তুতি ম্যাচগুলো খেলা হয়নি। আশা করছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবালকে। অভিষেকের পর এই প্রথম কোনো বিশ্ব আসরে দলের সঙ্গে নেই অভিজ্ঞ এই ওপেনার। তবে তামিমের না থাকা তরুণদের সামনে সুযোগ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। বলেছেন, ‘তামিম লম্বা সময় ধরেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের না থাকাটা নাঈমের মতো তরুণদের জন্য বড় সুযোগ। এ ছাড়া লিটন দাস আছে। সৌম্য সরকারও আছে। আমার মনে হয়, এটা তরুণদের নিজেদের প্রমাণের মঞ্চ। তাদেরও দলের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে