পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে চনমনে বাংলাদেশ দল। সেপ্টেম্বর-অক্টোবরে তাদের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। ভারত সফর সামনে রেখে দেশীয় কোচদের অধীনে অনুশীলনও শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা।
পাকিস্তানকে ধবলধোলাই করে ভারত সিরিজেও দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। শরীফুল ইসলাম জানিয়েছেন, ভারতের বিপক্ষেও তাঁরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চান। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে এই পেসার বলেছেন, ‘ভারত পাকিস্তানের থেকে ভালো দল। বড় দল। বড় দলের সঙ্গে আমরা ভালো খেললে সবাই আমাদের সমীহ করবে। বিশ্ব ক্রিকেট আমাদের দেখবে। আমরা যেভাবে চেষ্টা করছি, তাতে আমরা ভালো করব। আমরা চেষ্টা করব জয় দিয়ে সিরিজ শুরু করতে। কারণ, আমরা একটা সিরিজ ভালোভাবে শেষ করতে পারছি।’
শরীফুল বলেছেন প্রস্তুতিটাও তাঁদের ভালো হচ্ছে, ‘আগে আমরা খেলেছি কোকাবুরা বলে। এখন অনুশীলন করছি এসজি বলে। আশা করি সময়ের সঙ্গে দ্রুত আয়ত্ত করে ফেলব সবকিছু। বল নিয়ে আমরা আয়ত্ত করতে পারলে বোলিংটা ভালো হবে।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসাররা ছিলেন দুর্দান্ত। সিরিজ জয়ে তাঁদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গত কয়েক বছরে পেস বোলিং আক্রমণের উন্নতির চিত্রও এটি। বেশ কয়েকজন পেসার রয়েছেন দলে। শরীফুলের মতে, পেসারদের মধ্যে চলমান স্বাস্থ্যকর প্রতিযোগিতাও বাংলাদেশের জন্য ভালো কিছু।
নিজেদের মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে শরীফুল বললেন, ‘আমাদের পেসারদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। আগে একজন খেলত, এখন তিনজন খেলে। বাকিরা বাইরে তৈরি থাকে সুযোগের জন্য। কেউ চোটে পড়লে কিংবা কেউ কোনো কারণে বাদ পড়লে বদলি হিসেবে যে খেলে, সেই অভাবটি বোঝা যায় না। আমি চোটে পড়লাম। তাসকিন ভাই ভালো করল। আমার খুব ভালো লাগছে। এই যে সবাই ভালো করছে। এটা দেখতেও ভালো লাগে। পেসারদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, লড়াই চলছে। লড়াই করে দলে আসছে। আমার মনে হয় বাংলাদেশের জন্য দারুণ কিছু।’

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
১৭ মিনিট আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
২৯ মিনিট আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
২ ঘণ্টা আগে