
এবারের এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে একাধিক ইস্যুতে বেশ বিতর্ক হয়েছে। তবে ফাইনালকে সামনে রেখে সব বিতর্ক এড়িয়ে যেতে চান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতার দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছেন তিনি।
দুবাইয়ে আগামীকাল রাত সাড়ে ৮টায় শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। তার আগে আজ সংবাদ সম্মেলেন উপস্থিত হয়ে সালমান বলেন, ‘যেসব আমাদের নিয়ন্ত্রণে নেই সেসবে মনোযোগ দিতে চাই না। গণমাধ্যমের খবর, বাইরের আলোচনা–আমরা এসব এড়িয়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপ। আমরা এখানে ভালো ক্রিকেট খেলার জন্য এসেছি। আমরা আগামীকাল এশিয়া কাপ জিততে চাই।’
দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক, ‘ইনশাআল্লাহ আপনি আমাদের এশিয়া কাপ জিততে দেখবেন। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি এবং ৪০ ওভার প্রাধান্য বিস্তার করেত পারি তাহলে যেকোনো দলকেই হারাতে পারব।’
আত্মবিশ্বাসের সুরে কথা বললেও পরিসংখ্যান পাকিস্তানের হয়ে কথা বলছে না। এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে আগের দুই দেখায় প্রতিবারই হেরেছে তারা। গ্রুপ পর্বের ম্যাচে তাদের ৭ উইকেটে হারায় ভারত। এরপর সুপার ফোরে
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। মাঠের খেলাকে পাশ কাটিয়ে আলোচনার খোরাক হয়ে আসে হাত না মেলানোর ঘটনা এবং হারিস রউফ, সাহিবজাদা ফারহানের উদ্যাপন। প্রথম দেখায় পাকিস্তানের খেলোয়াড়েদর সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবের দল।
বিষয়টি নিয়ে পরবর্তীতে অনেক নাটক হয়েছে। পক্ষপাতীত্বের অভিযোগে অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি সে দাবি না মানায় পূর্ব ঘোষণা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করার পথেই ছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত মাঠে নামে তারা। বিতর্ক সেখানেই সমীবদ্ধ থাকেনি। ভারতের বিপক্ষে শেষ চারের ম্যাচে ফিফটির পর ব্যাটকে বন্দুক বানিয়ে ট্রিগারে চাপ দেওয়ার ভঙ্গি করেন সাহিবজাদা। এরপর ফিল্ডিং করতে নেমে গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকদের দিকে হাত দিয়ে বিমান বিধ্বস্ত করার ইঙ্গিত দেন রউফ।
পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হলে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। বেশকিছু দেশটির গণমাধ্যমের দাবি–যুদ্ধে প্রতিবেশী দেশটির ছয়টি রাফায়েল বিমান বিধ্বস্ত করেছে পাকিস্তান। মূলত সেটার বোঝাতে চেয়েছেন রউফ। এভাবে উদ্যাপন করায় সাহিবজাদা ও রউফের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে ভারত।

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৯ মিনিট আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
৩৩ মিনিট আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
২ ঘণ্টা আগে