
এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। গত রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। শেষ ওয়ানডেতে তাই বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ নয়। পয়েন্টের হিসাব-নিকাশ তাই মাথায় রাখতে হচ্ছে না জানিয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম বলেন, ‘আমার মনে হয় এখন সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার। সাধারণত যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু এরকম একটা সিরিজে যখন আপনি ২-০তে জিতে যান, তখন যারা খেলেনি বা লম্বা সময় ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত।’
এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামের সঙ্গে ওয়ানডে স্কোয়াডে আছেন ইবাদত হোসেন। এর মধ্যে তাসকিন প্রথম ওয়ানডের একাদশে ছিলেন। আলোচনায় আছেন বিজয়ের সুযোগ না পাওয়া নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ডসংখ্যক রান করে এবার দলে জায়গা পেয়েছিলেন এই ওপেনার।
বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে দরকার হলে তামিম নিজেও বসতে রাজি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটার (সুযোগ দেওয়ার) জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয়, তবু ঠিক আছে। এই জায়গায় যদি আমরা বেঞ্চের শক্তিগুলো না দেখি, তাহলে কখন দেখব? মূল একাদশের একজন যদি চোটে পড়ে, তখন বেঞ্চ থেকে হঠাৎ করে কেউ যদি খেলে, সেটা তার জন্য কঠিন। পরের ম্যাচে হয়তোবা এ রকম দেখতে পারেন যে, যারা খেলেনি তারা খেলবে।’
তামিমের সঙ্গে একমত রাসেল ডমিঙ্গোও। ব্রডকাস্টিংয়ের সঙ্গে আলোচনায় বাংলাদেশ কোচ বলেন, ‘এখন তো সব ওয়ানডে সুপার লিগের অংশ, আমরা এরকম ম্যাচ খেলার সুযোগ পাই না খুব একটা। এখানে (খেলোয়াড়দের) না দেখলে কোথায় দেখব?'

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে