টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্কটল্যান্ড। পরে হারিয়েছে গ্রুপের অন্য দুই দল পাপুয়া নিউগিনি ও ওমানকে। প্রথম পর্বের তিন ম্যাচের তিনটিতে জিতে স্কটিশদের লক্ষ্য এখন সুপার টুয়েলভেও বড় দলকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া।
গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড সুপার টুয়েলভে খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে। এতে অবশ্য খুব বেশি ভাবছে না তারা। দলের স্পিনার মার্ক ওয়াটের কথায় উল্টো মিশে আছে প্রচ্ছন্ন হুমকি, ‘সুপার টুয়েলভে আমরা কয়েকটি অঘটনের জন্ম দিতে যাচ্ছি। আর এটি না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আগেও এ ধরনের কাজ করেছি। বিশ্বের সেরা ওয়ানডে দলকে (ইংল্যান্ড, ২০১৮, এডিনবার্গ) হারিয়েছি। কয়েক দিন আগেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ষষ্ঠ দল বাংলাদেশকেও হারিয়েছি। । আমি মনে করি, দল হিসেবে আমরা অনেক দিন ধরেই ভালো ছন্দে আছি।’
ওয়াট তো স্পষ্ট বলে দিয়েছেন, বড় দলগুলোকে তাঁদের (স্কটল্যান্ডকে) গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নিজেদের দারুণ ফর্মের কথা মনে করিয়ে দিয়ে দলগুলোকে চিন্তিত হওয়ার পরামর্শও দিয়েছেন, ‘আমি মনে করি দলগুলো আমাদের হালকাভাবে নেবে না। তাদের স্কটল্যান্ড নিয়ে চিন্তিত হওয়া উচিত, আমরা দারুণ ছন্দে আছি।’
আর বিরাট কোহলির জন্যও আগে থেকেই ছক কষা আছে ওয়াটের। ভারতীয় অধিনায়ককেও যেন এখন থেকেই ভাবনায় ফেলে দিলেন ওয়াট! এই স্কটিশ স্পিনার বলেছেন, ‘বিরাটের জন্য অনেক পরিকল্পনা রয়েছে আমার। এই মুহূর্তে তা আমি বলতে চাইছি না। আমি মনে করি এ বিষয়ে ওর চিন্তিত হওয়া উচিত। এই ব্যাপারটার জন্য আমরা ক্রিকেটটা খেলি।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে