পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামে মাটি চুরির অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পর আজ পূর্বাচল পরিদর্শনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। এই ঘটনায় তদন্ত কমিটি চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
দরদাতা প্রতিষ্ঠান উইন্ডস্টার রিসোর্স কাছ থেকে ২০ হাজার বর্গফুট মাটি বুঝে পাওয়ার কথা ছিল বিসিবির। সেখানে ৭ হাজার বর্গফুট মাটি বুঝে পেয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ৩৬ লাখ টাকার পরিবর্তে ১৪ লাখ টাকারও কম মাটি পেয়েছে বিসিবি। এর পেছনে কারা জড়িত সেটা বের করতে তদন্তের পথে এগোচ্ছেন পাইলট।
সাংবাদিকদের পাইলট বলেন, ‘প্রায় ২০ হাজার বর্গফুট মাটি এখানে আসার কথা, কিন্তু মাটি মেপে দেখা গেছে সাড়ে ৭ হাজার বর্গফুটের মতো মাটি আছে এখানে। আমাদের আসার আগে এই ঘটনা। খুব দ্রুত তদন্ত করতে চাই। মাটিটা এখনই ব্যবহার করতে চাই না। এই মাটি ব্যবহার করতে ডকুমেন্টস থাকবে না। এখানে অনেক নিম্নমানের মাটি আছে। এই কমিটিতে হয়তো একজন-দু’জন আমাদের ডিরেক্টর থাকবেন, আর বাইরের একজন-দু’জন থাকবেন যারা গোয়েন্দা সংস্থার লোক। আমি মনে করি, এমন মানুষ রাখব যারা এসব ধরনের কাজ করতে অভ্যস্ত। তো তিন সদস্যের একটা কমিটি করব-এটাই আমার পরিকল্পনা। আমি প্রেসিডেন্ট মহোদয়কে তা দেব এবং জানাবো যেন তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে বিষয়টির তদন্ত করা হয়।’
তদন্ত শেষে দোষীদের বিচার চান পাইলট, ‘মাটি সংক্রান্ত যে জটিলতা আছে তার সুন্দর সমাধান এবং বিচার হওয়া দরকার। তার জন্য তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য উঠে আসবে। কারা কারা এর সঙ্গে জড়িত তা জানতে পারব। কে স্বাক্ষর করেছে, কেনো করেছে, তা দেখতে চাই।’

ফুটবলের ইতিহাসে অন্যতম অবিশ্বাস্য, রোমাঞ্চকর ও অবর্ণনীয় এক ম্যাচ রচিত হলো সিয়াটলে। নকআউট পর্বের ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের পেনাল্টিতে সেনেগালকে ৩-২ গোলে হারাল বেলজিয়াম। রেড ডেভিলদের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়ক ইউরি তিলেমানস, যাঁর জোড়া গোল ভেঙে দেয় সেনেগালের হৃদ
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের সেই সোনালি দিনগুলোর কথা মনে আছে? যখন সাদা জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ উঁচিয়ে ধরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর লুকা মদরিচ। সময়ের নিয়মে দুজনেই এখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে, কিন্তু নিজ নিজ দেশের ফুটবলে এখনো তাঁরা কতটা অপরিহার্য, টরন্টোর ম্যাচের আগে ফুটবল...
২ ঘণ্টা আগে
লিফট (উবারের বিকল্প) অ্যাপের গন্তব্যেই লিখে দেওয়া হয়েছিল: ইন্টার মায়ামি সিএফ। তবু গাড়িতে ওঠার পর গন্তব্য নিয়ে নিঃসন্দেহ হতে চালক দিয়েগোকে বলা হলো, লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যেতে চাই। যেতে যেতেই ব্রাজিলিয়ান চালক দিয়েগো হালনাগাদ তথ্য দিলেন, মেসিরা এখন নতুন স্টেডিয়ামে খেলেন।
৫ ঘণ্টা আগে
ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাপান। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তখন অন্য এক ম্যাচের আলোচনা। বাস্তবের ব্রাজিল-জাপান নয়, বরং কল্পনার এক ফুটবলারের নাম ঘুরে বেড়াচ্ছে লাখো মানুষের মুখে—ওজোরা সুবাসা। ও যদি মাঠে থাকত...
৫ ঘণ্টা আগে