এশিয়া কাপের বড় বিজ্ঞাপন ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরই যেন টনক নড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। এর পর থেকেই আলোচনায় ভেন্যু পরিবর্তনের ব্যাপারটি। শোনা যাচ্ছে, কলম্বো থেকে সরে যেতে পারে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো, যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুই ম্যাচ।
হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা ও পাকিস্তানে হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টে এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের তিনটিই হয়েছে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। তিনটি ম্যাচেই বৃষ্টি হানা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টি বাগড়া দিলেও ভালোমতো শেষ হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের মহারণ দেখতে দেয়নি বৃষ্টি। আর গতকাল ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছে বারবার। শেষ পর্যন্ত ২৩ ওভারে রান তাড়া করতে হয় ভারতকে। অন্যদিকে ১৭ সেপ্টেম্বরের ফাইনাল ও সুপার ফোরের ৫ ম্যাচসহ ৬ ম্যাচের সূচি রাখা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলম্বোতে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
বিকল্প ভেন্যু নিয়ে এরই মধ্যে আলোচনায় বসেছে এসিসি। এই তালিকায় এগিয়ে আছে তাই হাম্বানটোটার মাহিন্দ্রা রাজাপাক্ষে স্টেডিয়াম। আগামী কয়েক দিন এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ২০২৩ এশিয়া কাপ টেকনিক্যাল কমিটির সদস্য ও বিসিবি পরিচালক আকরাম খান আজ সকালে আজকের পত্রিকাকে জানিয়েছেন, হাম্বানটোটায় হওয়ার কথা বাকি সব ম্যাচ ৷ এরই মধ্যে আম্পায়ার, টুর্নামেন্টের কর্মকর্তারা ক্যান্ডি ছেড়েছেন ৷ তবে এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ৷ শোনা যাচ্ছে, আজই ভেন্যু নিয়ে ঘোষণা আসতে পারে ৷
হাম্বানটোটার পাশাপাশি ক্যান্ডি, ডাম্বুলার কথাও শোনা যাচ্ছিল। তবে ডাম্বুলা স্টেডিয়ামের ফ্লাডলাইটের কাজ চলছে বলে জানিয়েছে এসএলসি। আর ক্যান্ডিতেও ম্যাচ রাখতে চাইছে না আয়োজক কর্তৃপক্ষ। ২০১৫ থেকে কলম্বোতে সেপ্টেম্বরে ছেলেদের ক্রিকেটের ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হয়েছে। ৯ ম্যাচেরই ফল এসেছে, যার মধ্যে দুটিতে বৃষ্টি বাগড়া দিয়েছিল।

সেঞ্চুরির পর তামিম ইকবালের শূন্যে উড়ে উদযাপন। ১৭ বছর আগে তামিমের সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের দৃশ্য দেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো টাটকা। বাংলাদেশের সাবেক অধিনায়কের ঐতিহাসিক সেঞ্চুরির ভেন্যু লর্ডসে খেলার অপেক্ষা অবশেষে ফুরোচ্ছে। আগামী বছর এই ভেন্যুতে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের আসন্ন আসরে শুরুতেই কঠিন অগ্নিপরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১২ দলের টুর্নামেন্টে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশের নাম পড়েছে ‘এফ’ গ্রুপে। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে ঋতুপর্ণা চাকমাদের মুখোমুখি হতে হবে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়ার। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শক্ত
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনা যেন থামার নয়। স্পেন ১-০ গোলে জিতে এরই মধ্যে বিশ্বকাপের শিরোপা নিয়ে দেশে ফিরে মাদ্রিদে ছাদখোলা বাসে উদযাপন করেছে। খেলোয়াড়দের আলাদাভাবে সংবর্ধনাও দেওয়া হয়েছে। কিন্তু অনেকের চাওয়া, শিরোপা নির্ধারণী ফাইনাল পুনরায় হোক। এমনকি এই দাবির পক্ষে হাজার হাজার মানুষ স্বাক্ষর ক
৩ ঘণ্টা আগে
টানা দুইবার বিশ্বকাপ জয়ের অভিযানে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের কান্নাভেজা চেহারা ভক্ত-সমর্থকদের হৃদয়ে এখনো কাঁটার মতো বিঁধে। সেই ফাইনাল হেরে যাওয়ায় গোল্ডেন বলও হাতছাড়া হয়েছে মেসির। ফিফা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কা
৩ ঘণ্টা আগে