দুই মাস আগে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। ওই সফরে আবার দুঃসময়ও সঙ্গী হয়েছে তাঁর। চোটে পড়ায় প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। একই কারণে ঘরের মাঠে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজও হাতছাড়া হয়েছে তাসকিনের।
চোট থেকে সেরে উঠতে লম্বা পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাসকিনকে। সেটিরই অংশ হিসেবে আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিংও শুরু করেছেন ২৭ বছর বয়সী পেসার। অবশ্য ক্যারিয়ারে তাঁকে চোটে পড়তে হয়েছে অনেকবারই। চোট নিয়ে তাই আর ভেঙে পড়েন না তাসকিন।
আজ মিরপুরে অনুশীলন শেষে তাসকিন বলছিলেন, ‘সবার পরামর্শেই আবার পুনর্বাসন শুরু করেছি। উন্নতি হচ্ছে, এটা ভালো দিক। আর চোট তো জীবনেরই অংশ। দুনিয়াতে সব ফাস্ট বোলাররা কম-বেশি চোটে পড়ে থাকে। চোটে পড়লে আবার ফিরে আসতে হবে। এটাই চ্যালেঞ্জ, আবার এটাই মজা।’
চোট কাটিয়ে তাসকিনের ফেরার কথা কদিন পরে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। তাঁকে রাখা হয়েছে সাদা বলের দলে। তাসকিন অবশ্য চান, ফিট হয়ে তিন সংস্করণেই খেলতে। গত কিছুদিনে অনেক কথা হয়েছে মোস্তাফিজুর রহমানের টেস্ট সংস্করণে খেলা-না খেলা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজ আছেন বাংলাদেশ টেস্ট দলে। ফিজের টেস্ট ফেরা নিয়ে তাসকিন বললেন, ‘ফিজ সাধারণত টেস্ট খুব একটা খেলে না। এর মধ্যেই সে যে দেশের হয়ে খেলতে রাজি হয়েছে, এটা অনেক সম্মান করার বিষয়। সে অনেক সহায়তা করে এবং অনেক ভালো ছেলে। সে সবাইকে সহায়তা করার চেষ্টা করে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে