তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টি খেলতে আগেই বাংলাদেশে এসেছে আফগানিস্তান। দলে একটা অপূর্ণতা নিয়ে এসেছিল তারা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কোচ ছাড়া আছে আফগানরা। বিশ্বকাপের পর কোচের দায়িত্ব ছাড়েন ল্যান্স ক্লুজনার। ফাঁকা থাকা পদে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্টুয়ার্ট ল’কে নিয়োগ দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দায়িত্ব নিতে এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন ল। ৫৩ বছর বয়সী এই ইংলিশ কোচকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে এসিবি। ল’য়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অবশ্য বেশ পুরোনো। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। তবে স্থায়িত্বটা বেশি দূর গড়ায়নি, মাত্র নয় মাস কাজ করেছিলেন ল।
সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হিসেবে সময়টা খারাপ কাটেনি ল’র। তাঁর কোচিং সময়ই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। যদিও ফাইনালের শেষটা হয়েছিল হৃদয়বিদারক। পাকিস্তানের কাছে ২ রানে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছেড়েছিলেন সাকিব-মুশফিকেরা। এবার সেই ল থাকবেন প্রতিপক্ষের ডাগআউটে। চক কষবেন প্রিয় ছাত্রদের ঠেকাতে।
২০১৩ সালে কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন ল। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কাজ করেন। এরপর দুই বছরের চুক্তিতে তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান কোচ হন।
এদিকে সিলেটে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে চট্টগ্রামে পৌঁছেছে আফগানরা। সেখানেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে হবে ২৫ ও ২৮ তারিখ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে