টন্টনে সমারসেটকে শুরুতেই কাঁপিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। সারের জার্সিতে সাকিবের অভিষেক ম্যাচে বাঁহাতের ঘূর্ণিতে দ্রুতই ধসে যায় সমারসেট। সাকিবের পর এবার ভেলকি দেখালেন মাইকেল ভনের ছেলে আর্চি ভন। ভনের ছেলের বিপক্ষে এরপর প্রতিশোধ নিলেন সাকিব।
সারের ১০ উইকেটের ৬ উইকেটই তুলে নিয়েছেন আর্চি ভন। যেখানে গতকাল কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনেই ৩ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় দিনে আজ পেয়েছেন বাকি ৩ উইকেট। সমারসেটের যেখানে স্কোর ছিল ৫ উইকেটে ২২০ রান, সেখানে তাঁর ঘূর্ণিজাদুতে মুহূর্তেই স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২২৮ রান। বেন ফোকস, জর্ডান ক্লার্ক, ক্যামেরন স্টিল—এই তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন আর্চি। যেখানে ফোকস ও ক্লার্ক করেছেন ৩৭ রান ও ১ রান। স্টিলকে রানের খাতা খুলতেই দেননি ভনের ছেলে।
৮ উইকেটে ২২৮ রান থেকে সমারসেট ঘুরে দাঁড়ায় টেলএন্ডারে দুটি দুর্দান্ত জুটিতে। যেখানে কেমার রোচ ও টম কারান নবম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন। রোচকে ফিরিয়ে জুটি ভাঙেন জ্যাক লিচ। এই লিচ সমারসেটের ইনিংসের ইতি টেনেছেন কারানকে এলবিডব্লু করে। ৭৫ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৮৬ রান করেন কারান। সমারসেট ৩২১ রানে অলআউট হয়েছে। পেয়েছে ৪ রানের লিড। ভনের ছেলে ১০২ রানে নিয়েছেন ৬ উইকেট। বাকি ৪ উইকেট পেয়েছেন লিচ। ৪ রানে পিছিয়ে থাকা সমারসেট তাদের দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে করেছে ২ উইকেটে ১৮ রান। দুই ওপেনার লুইস গোল্ডসওয়ার্থী ও আর্চি ভন ৯ ও ৩ রান করে আউট হয়েছেন। দুজনেই বোল্ড আউট হয়েছেন। সাকিব নিয়েছেন ভনের ছেলের উইকেট।
এর আগে ৯ সেপ্টেম্বর টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া সমারসেট ৩১৭ রানে অলআউট হয়েছে। সাকিব ৯৭ রানে নিয়েছেন ৪ উইকেট। যেখানে ১২ রানে সমারসেটের হারানো ৪ উইকেটের তিনটাই সাকিবের।তবে ব্যাটিংয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। ২৪ বলে ১ চারে ১২ রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সাকিবকে কট এন্ড বোল্ড করেছেন জ্যাক লিচ।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৬ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে