প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। সাকিবের ফেরায় বাংলাদেশ দল হবে আরও ভারসাম্যপূর্ণ এবং উজ্জীবিত। তবে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জেতা উচিত।
সাদা বলে বেশ প্রতিষ্ঠিত দল বাংলাদেশ। লাল বলে তাঁর বিপরীত দৃশ্য। সে প্রসঙ্গ টেনে আজ ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমকে সাকিব বলেছেন, ‘আশা তো সব সময় করি যেন জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে আমরা সব সময় সংগ্রাম করেছি, আমাদের জন্য কঠিন। তবে আমি মনে করি, আমাদের শ্রীলঙ্কার সঙ্গে অনেক ভালো করা উচিত এবং টেস্ট জেতা উচিত।’
সাকিব সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই। টাইমড আউটের সেই আলোচিত ম্যাচে, যে ম্যাচে হয়েছিলেন ম্যাচ-সেরাও। টেস্টে ফেরার আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ এবং ডিপিএলে গতকাল শেখ জামালের হয়েও ম্যাচ-সেরা হয়েছেন। সব মিলিয়ে দারুণ সময় কাটছে তাঁর।
ফলে টেস্টে ব্যক্তিগত লক্ষ্য কী থাকবে সাকিবের? তিনি অবশ্য জানিয়েছেন, নিজের কোনো লক্ষ্য নেই, খেলতে চান দলের জন্য। সাকিব বললেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। আমার মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, আমার ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে কোনো চিন্তা ছিল। সব সময় চেষ্টা করেছি দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয় পারফরম বা প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই আমি টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে গর্বিত-আনন্দিত একই সময়ে।’
সাকিবের মতে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতে পারেন বাংলাদেশ দলের অসাধারণ একজন ‘লিডার’। তাঁকে সবার সমর্থন দেওয়া উচিত। সাবেক অধিনায়ক বললেন, ‘আগেভাগেই দায়িত্ব দেওয়া হয়েছে (অধিনায়ক করা হয়েছে শান্তকে)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু ফল ওর পরে এসেছে, যেটা ওকে সহায়তা করবে আরও এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে আমার ধারণা সে অসাধারণ একজন লিডার হবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে