
বোলারদের বেধড়ক পিটুনি না দিলে যেন চলেই না সানরাইজার্স হায়দরাবাদের। ২০২৪ আইপিএল থেকেই এমন বিস্ফোরক ব্যাটিং দলটি করে আসছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ হায়দরাবাদ এমন ব্যাটিং করেছে, তাতে নতুন এক রেকর্ডে নাম উঠেছে জফরা আর্চারের। এই রেকর্ডটির দিকে তাকালে আর্চার নিজেও লজ্জা পাবেন।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। প্রথমে বোলিং করা রাজস্থানের আর্চার ৪ ওভারে খরচ করেছেন ৭৬ রান। কোনো উইকেট তিনি পাননি।আইপিএল ইতিহাসে এটা সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে এই বিব্রতকর রেকর্ডটি করেছিলেন মোহিত শর্মা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত বছরের ২৪ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত। তিনি তখন খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। মোহিতও ছিলেন উইকেটশূন্য।
আর্চারের বিব্রতকর রেকর্ডের দিনে রাজস্থান রয়্যালস ৪৪ রানে হেরে ১৮তম আইপিএল শুরু করেছে। সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রানে আটকে যায়। তাতে বৃথা গেছে ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসনদের ঝোড়ো দুই ফিফটি। পাঁচ নম্বরে নামা জুরেল ৩৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭০ রান করেছেন। স্যামসন ওপেনিংয়ে নেমে করেছেন ৩৭ বলে ৬৬ রান। ফজলহক ফারুকির ইমপ্যাক্ট সাব হিসেবে নামেন স্যামসন।
এর আগে টস হেরে প্রথম ব্যাটিং পাওয়া সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৬ উইকেটে করেছে ২৮৬ রান। আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা ঈশান কিশান পেয়েছেন আজই। ৪৭ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তাণ্ডব চালিয়েছেন ট্রাভিস হেড, হাইনরিখ ক্লাসেনরাও। ৩১ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন হেড। ক্লাসেন ১৪ বলে করেছেন ৩৪ রান।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৯ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৮ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে