
সিরিজের মাঝপথে পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় সফরকারী দল। এদিকে নিরাপত্তার বিষয় মাথায় রেখে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের ভেন্যুতে পরিবর্তন এনেছে পিসিবি।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। শহরটিতে গত মঙ্গলবার আত্মঘাতি বোমা হামলা চালানো হয়। সেই ভয়ে সিরিজ শেষ না করেই পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চেয়েছিলেন সফরকারী দলের বেশকিছু ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের কয়েকজন। অনিশ্চয়তার মাঝে তাঁদের সঙ্গে আজ দেখা করেন নাকভি।
একাধিক সংবাদমাধ্যমের দাবি, টিম হোটেল শ্রীলঙ্কার ক্রিকেটার এবং সাপোর্টা স্টাফের সদস্যদের সঙ্গে প্রায় ৯০ মিনিট কথা বলেন নাকভি। পিসিবি প্রধান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। অবশেষে দীর্ঘ আলাপের পর পাকিস্তান ছাড়তে চাওয়া ৮ লঙ্কান ক্রিকেটারকে রাজি করাতে পেরেছেন তিনি। এরপর নাকভি অতিথি দলের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের পাকিস্তান গিয়ে ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। সিদ্ধান্ত পরিবর্তন করায় লঙ্কান ক্রিকেটারদের পাশাপাশি দেশটির ক্রিকেট বোর্ডকে (এসএলসি) ধন্যবাদ জানান নাকভি।
এর আগে বোমা হামলার পর শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তান ছাড়তে চাইলে তাঁদের হুশিয়ার করে দেয় এসএলসি। অনুমতি ছাড়া পাকিস্তান থেকে ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় লঙ্কান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটাররা সিদ্ধান্ত পরিবর্তন করায় বিষয়টি নিয়ে আর কোনো জটিলতা থাকল না। পরিবর্তিত সূচিতে আগামী ১৪ ও ১৬ নভেম্বর সিরিজে শেষ ম্যাচ দুটি মাঠে গড়াবে।
এই সিরিজ শেষে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতে ফের যেন কোনো প্রশ্ন না উঠে, তাই তিন দলের সিরিজটির ভেন্যু পরিবর্তন করেছে পিসিবি। সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। সেই সঙ্গে সূচিতেও পরিবর্তন এনেছে পিসিবি।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেটর বোর্ডের সঙ্গে পারস্পরিক আলোচনা ও পরামর্শের পর ত্রিদেশীয় সিরিজের ভেন্যু এ সূচিতে পরিবর্তন আনা হয়েছে।’

অবশেষে জানা গেল বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচের নাম। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের ডাগআউটে এখন দেখা যাবে টমাস ডুলিকে। নিয়োগ পাওয়ার পর আজই ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।
১০ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ২০ দিনের মতো বাকি। দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। পর্যায়ক্রমে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে টুর্নামেন্টের ৪৮ দল। তারকাদের অনেকেই বাদ পড়ছেন। অনেকে আবার চমক হয়ে আসছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলতে না পারায় হতাশ ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ার।
৪৪ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দল সংখ্যা, সূচি সব চূড়ান্ত হয়ে গেছে আগেই। এখন শুধু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর অপেক্ষা। কিন্তু ৪৮ দলের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে জানা গেল আরেক তথ্য। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা দল সংখ্যা বাড়িয়ে ৬৬ দলের বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে।
১ ঘণ্টা আগে
ম্যাচের শেষ বাঁশি বাজতে কখনো কয়েক মিনিট বাকি। তখনই অঝোরে কাঁদতে শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে পরিস্থিতিতে তাঁকে কাঁদতে দেখা গেল, সেটা অবাক করার মতোই। কারণ, আল নাসরের চ্যাম্পিয়ন হওয়া তখন সময়ের ব্যাপার। কিন্তু সব সময় কি মানুষ দুঃখেই কাঁদেন! কখনো কখনো খুৃশিতে আবেগতাড়িত হয়ে ঝরঝরিয়ে চোখের কোণা বেয়ে
২ ঘণ্টা আগে