
বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। পাওয়ার প্লেতেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে বড় ধাক্কা খায় তারা। তবে রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরানের প্রতিরোধী জুটিতে ধাক্কা কাটিয়ে ওঠে তারা। যদিও দলীয় শতক পেরোনোর পর এই জুটি ভেঙে বাংলাদেশকে দারুণ ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ।
আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে চার উইকেট ৩০৬ রান তোলে বাংলাদেশ। সিরিজ সমতায় ফিরতে আফগানদের দরকার ৩০৭ রান।
বড় লক্ষ্য তাড়ায় শুরুর ওভারে ৯ রান তুলে নেন দুই আফগান ওপেনার রহমত শাহ ও রিয়াজ হাসান। তবে পরের ওভারে দ্রুত রান নিতে গিয়ে আফিফ হোসেন ধ্রুবের সরাসরি থ্রোতে রানআউটে ফেরেন রিয়াজ (১)। তিনে আসা হাসমতউল্লাহ শহিদিকে চতুর্থ ওভারের পঞ্চম বলে ফেরান শরিফুল।
দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া আফগানদের প্রতিরোধ গড়ে দিতে ব্যর্থ হন আজমতউল্লাহ ওমরজাই। সাকিব আল হাসানের করা দশম ওভারে মুশফিকের স্ট্যাম্পড হয়ে ফেরেন তিনি। ১৬ বলে করেন ৯ রান।
চতুর্থ উইকেটে প্রতিরোধী জুটি গড়েন ওপেনার রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান। তাদের ৪২ রানের জুটি ভাঙার বড় সুযোগ তৈরি করেন সাকিব। কিন্তু লংঅফে থাকা শরিফুলের হাত ফসকে বলটি বাউন্ডারি হয়ে গেলে বেঁচে যান ২৭ বলে ২৪ রান করা জাদরান। তাদের ৮৯ রানের জুটি ভেঙে বাংলাদেশকে বড় ব্রেক থ্রু এনে দেন তাসকিন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে