মুলতানে দ্বিতীয় টেস্টে সাজিদ খান আর নোমান আলীর স্পিনে মার খেয়েছে ইংল্যান্ডের ‘বাজবল’। ইংলিশদের ২০ উইকেটের সব কটিই ভাগাভাগি করেছিলেন স্বাগতিক দুই স্পিনার। তৃতীয় টেস্ট পরিবর্তিত ভেন্যু রাওয়ালপিন্ডিতে হলেও সফরকারী ব্যাটারদের ওপর সাজিদ-নোমানের দুর্বোধ্য ঘূর্ণির আধিপত্য চলমান। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তুলেছে ২৬৭ রান।
শুরু থেকেই ইংলিশ ব্যাটারদের পেছনে স্পিনার লেলিয়ে দেয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আজ ইংল্যান্ড ইনিংসের প্রথম ৪২ ওভার বোলিং করেছেন সাজিদ ও নোমান। তাতে সফলও স্বাগতিকেরা। স্কোরবোর্ড রানের তিন অঙ্ক ছোঁয়ার আগেই একে একে আউট হন জ্যাক ক্রলি (২৯), ওলি পোপ (৩), জো রুট (৫), বেন ডাকেট (৫২) ও হ্যারি ব্রুক (৫)। বাজবল যুগে আগে ব্যাটিং নিয়ে এই প্রথম ১০০ ছোঁয়ার আগেই ৫ উইকেটে খোয়াল ইংল্যান্ড।
৯৮ রানে ৫ উইকেট হারানোর পর ইংলিশদের স্কোর ২০০ ছাড়াবে কিনা সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসন-জেমি স্মিথ ১০৫ রানের জুটি গড়ে সে সংশয় দূর করেন। পরিবর্তিত স্পিনার জাহিদ মাহমুদের শিকার হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করে স্মিথ। ওপেনার ডাকেট করেন ৫২। স্মিথ ছাড়া বাকি সব উইকেট ভাগাভাগি করেছেন সাজিদ-নোমান। ১২৮ রানে ৬ উইকেট নিয়েছেন সাজিদ, ৮৮ রানে ৩ উইকেট নোমানের।
প্রথম ইনিংস শুরু করে দিনের খেলা শেষের আগে ২৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পাকিস্তান। আবদুল্লাহ শফিক (১৪), সাইম আইয়ুব (১৯) ও কামরান গুলামকে (৩) হারিয়ে ৭৩ রান তুলেছে পাকিস্তান। দিন শেষে ১৯৪ রানে পিছিয়ে তারা।

‘আই অ্যাম ব্যাক’—ক্রিস্টিয়ানো রোনালদো ফিরে এসেছেন। উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করার পর টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে রীতিমতো গর্জে ওঠেন রোনালদো। কদিন ধরে যাঁরা বলছিলেন, ‘পর্তুগালের সমস্যার নাম রোনালদো’, তাঁদের উদ্দেশেই ছিল সিআর সেভেনের এই কড়া বার্তা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ফুটবল সমর্থকেরা নিশ্চিত ভোর চারটার কথা চিন্তা করে নিজেদের মোবাইল-ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন। ঘটনাটা নিশ্চয়ই সবার জানা। কারণ, মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড। ম্যাচ শুরু হতে যখন কয়েক ঘণ্টা বাকি, তখন নেইমারের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে...
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি ইরান। তবে মাঠের বাইরের এক লড়াইয়ে আপাতত জিতে গেছে দলটি। দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পর শেষ পর্যন্ত ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
এমন সৌভাগ্যবান খেলোয়াড় কতজনই-বা হতে পারেন, যাঁর জন্মদিন পড়ে ফুটবল বিশ্বকাপের সময়। বলা হচ্ছে লিওনেল মেসির কথা। আজ আর্জেন্টাইন ফরোয়ার্ড ৩৯ বছর পূর্ণ করেছেন। শুভ জন্মদিন মেসি—সামাজিক যোগাযোগমাধ্যমে আজ চোখ পড়তেই এই পোস্ট দেখা যাচ্ছে অহরহ।
৪ ঘণ্টা আগে