কিছুদিন আগে পুত্রসন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। সন্তানকে এত দিন সবার আড়ালেই রেখেছিলেন। তবে ঈদের দিন সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে নাসির জানিয়ে দিলেন এবার আনন্দেই কাটছে তাঁর ঈদ।
নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির একটি রাস্তায় দাঁড়িয়ে ছেলেকে কোলে ছবি পোস্ট করেছেন নাসির। ঈদের নামাজ পড়ার পর সন্তানকে নিয়ে তোলা ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করেন গতকাল রাতেই।
ছবির ক্যাপশনে নাসির লিখেছেন, ‘আমার জীবনের সেরা ঈদ। আমি ধন্য। আলহামদুলিল্লাহ..., ঈদ মোবারক।’
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শেষ করেই নিউইয়র্কে বেড়াতে যান নাসির। তাঁর সন্তানের জন্মও সেখানে। গতকাল সেখানে ঈদ উদ্যাপন করেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার।
ডিপিএলের সদ্য শেষ হওয়া আসরে ১৫ ম্যাচে ১৩ ইনিংস ব্যাটিং করেন নাসির। একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে ৩৮.০৯ গড়ে ৪১৯ রান করেছেন প্রাইম ব্যাংকের এই ব্যাটার।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে