
মেলবোর্ন স্টার্সের বিপক্ষে বল হাতে বেশ খরুচে ছিলেন রিশাদ হোসেন। এক ম্যাচ পরই ছন্দে ফিরলেন এই বাংলাদেশি স্পিনার। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বেশ হিসেবি বোলিং করেছেন নীলফামারির এই ক্রিকেটার। সেই সঙ্গে জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের উইকেটও তুলে নেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান এই অজি ব্যাটার
ভিক্টোরিয়ার কার্দিনিয়া পার্কে আগে ব্যাট করতে নামে রেনেগেডস। পঞ্চম ওভারে প্রথমবার রিশাদকে বোলিংয়ে আনেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস। সে ওভারে এক বাউন্ডারিতে ৭ রান দেন রিশাদ। সপ্তম ওভারে ফের বোলিংয়ে এসে সমান রান খরচ করেন তিনি। এবারও হজম করেন একটি বাউন্ডারি।
দলীয় ১১তম ওভারে নিজের তৃতীয় ওভারটি করেন রিশাদ। সে ওভারে সবচেয়ে বেশি হিসেবি ছিলেন তিনি। দেন মাত্র ৩ রান। প্রথম ৩ ওভারে ১৭ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি। অবশেষে নিজের কোটার শেষ ওভারে এসে উইকেটের দেখা পান। ১৪তম ওভারের তৃতীয় বলে ৭ রান করা ম্যাকগার্ককে বোল্ড করেন রিশাদ। তাঁর সে ওভার থেকে মাত্র ৪ রান নিতে পেরেছে রেনেগেডসের ব্যাটাররা। তাঁর বোলিং বিশ্লেষণ ছিল এমন– ৪-০-২১-১।
বিগ ব্যাশের চলতি পর্বে গত ১৬ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নামে হোবার্ট। সে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হয় রিশাদের। প্রথম ম্যাচে ৩ ওভারের কোটায় ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। স্টার্সের বিপক্ষে আগের ম্যাচে ২ উইকেট নিলেও ৩ ওভারে ১১ ইকোনমিতে খরচ করেন ৩৩ রান। অবশেষে তৃতীয় ম্যাচে এসে প্রথমবারের মতো ৪ ওভারের কোটা পূরণ করলেন। হোবার্টের হয়ে এদিন বল হাতে সবচেয়ে বেশি সফল ক্রিস জর্ডান। ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নেন এই ইংলিশ পেসার। রিশাদ, জর্ডানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে রেনেগেডস।

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
৯ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
৯ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
১০ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে