কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে চলছে অস্থিতিশীল পরিস্থিতি। দেশের মানুষের অস্থির সময়ে কানাডায় ‘দারুণ সময়’ কাটছে সাকিব আল হাসানের। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির এমনটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব এখন অবস্থান করছেন কানাডায়। টরন্টোতে স্ত্রী-সন্তানদের নিয়ে আজ সাফারি পার্কে ঘুরতে গেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভ্রমণের একাধিক ছবি পোস্ট করেছেন শিশির। দেখা যাচ্ছে, সাকিব তাঁর ছেলেকে নিয়ে চালকের আসনে বসে ছবির জন্য পোজ দিচ্ছেন। সাকিবের স্ত্রী ক্যাপশন দিয়েছেন, ‘টরন্টোতে দারুণ দিন কেটেছে।’ স্টোরিতে জিরাফ, জেব্রাসহ বিভিন্ন প্রাণীর ছবিও রয়েছে।
সাকিব ভিন্ন টাইম জোন কিংবা ভিন্ন স্থানে থাকতে পারেন। সেখানে তিনি মনোরম পরিবেশে সময় কাটাতেই পারেন। কিন্তু এখন এ ধরনের ছবি প্রকাশের সঠিক সময় কি না, সে প্রশ্ন নেটিজেনদের। বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে এখনো সামাজিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া না জানানোয় বেশ সমালোচিত হয়েছেন তিনি।
বাংলাদেশ ছাড়িয়ে সুদূর প্রবাসেও ছড়িয়ে পড়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ঢেউ। তিনদিন আগে এ নিয়ে এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে বাগবিতণ্ডাও হয়েছে সাকিবের। ব্রাম্পটনে গত মঙ্গলবার রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে সাকিবের কাছে প্রবাসী এক বাংলাদেশি জানতে চেয়েছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কেন তিনি (সাকিব) নীরব? উল্টো খেপে গিয়ে সেই ভক্তের কাছে বাংলাদেশ অলরাউন্ডার জানতে চান, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
বাংলা টাইগার্সে সাকিবের সঙ্গে খেলছেন শরীফুল ইসলাম। এই পেসার ফেসবুকে বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি প্রোফাইল পিকচারে নিজের ছবিও লাল করেছেন। শরীফুল, তাওহীদ হৃদয়সহ সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল সামাজিক ধ্যমে বার্তা দিয়েছেন। তবে সাকিবের মতো দেশে চলমান আন্দোলন নিয়ে এখনো নীরব বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেয়ালে তাঁর গ্রাফিতি এঁকে পরশু বুয়েটের শিক্ষার্থীরা যে উপহাস করেছেন, সেটিও হয়েছে ভাইরাল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে