
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে গিয়ে নানান চ্যালেঞ্জের মুখে পড়েছেন ৬৪ বছর বয়সী বুন। বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত কোনো ইস্যু সামাল দিতে গিয়ে বেশ ঘাম ঝরেছে তাঁর। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে ঢাকায়। যদিও বিষয়টি সেভাবে খোলাসা করেননি তিনি।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বুন বলেন, ‘আমি মনে করি, চ্যালেঞ্জ প্রতিদিনই থাকে, প্রতিদিনই শেখার সুযোগ থাকে। তবে কিছু বিষয় আমার কাছে একটু বেশি কঠিন মনে হয়েছে। শুরুতে বল টেম্পারিংয়ের বিষয়টি আমার বেশ চ্যালেঞ্জের ছিল। কারও বিরুদ্ধে অনৈতিক কিছু করার অভিযোগ তোলাটা খুবই অস্বস্তিকর।’
নিরাপত্তার কথা বলতে গিয়ে ঢাকার পাশাপাশি ২০১৯ সালে ক্রাইস্টচার্চ হামলার কথাও টেনে আনেন বুন। তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কোনো ইস্যু থাকলে সেটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত একটি ঘটনা ঘটেছে ঢাকায়, আরেকটি ক্রাইস্টচার্চে (নিউজিল্যান্ড)। কিন্তু তারপরও কাজ চালিয়ে যেতে হয়। তাই দশবার গভীর নিশ্বাস নিয়ে আবার কাজে ফিরে যাই।’
ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৫ টেস্ট, ২০ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি ছিলেন বুন। সবমিলিয়ে ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি থেকেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার হয়ে ১০৭ টেস্ট ও ১৮১ ওয়ানডে খেলেন এই কিংবদন্তি। ১৯৮৭ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো ৭৫ রানের ইনিংস খেলে পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। অবসর নেওয়ার পর জাতীয় দলের নির্বাচক হিসেবে তিনি কাজ করেছেন টানা ১১ বছর।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
১০ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
১১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১২ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
১২ ঘণ্টা আগে