
দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের পর্ব। লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ দিয়ে আগামী ২৬ মার্চ টুর্নামেন্ট শুরু হবে। পিএসএলে এবার দল পেয়েছেন সর্বোচ্চ ছয়জন বাংলাদেশি ক্রিকেটার। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে প্রথম ধাপে ঢাকা ছেড়েছেন চার ক্রিকেটার।
পিএসএলে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম। আজ সকালের একটি ফ্লাইটে প্রথম ধাপে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন মোস্তাফিজ, রানা, শরীফুল এবং ইমন। এমন একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন রানা। তামিম এবং রিশাদ পাকিস্তানের বিমান উঠবেন আগামীকাল। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
নিজেদের মাঠে আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এ জন্য পিএসএলে দল পাওয়া ৬ ক্রিকেটারের কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি। টুর্নামেন্টটির জন্য রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ইমনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন এই পেসার। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পিএসএলের সবশেষ দল পেয়েছেন তামিম। পেশোয়ার জালমির হয়ে খেলবেন এই বাঁ হাতি ওপেনার। সবার আগে দল পান মোস্তাফিজ। কাটার মাস্টারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স। পরবর্তীতে নিলাম থেকে আরেক বাংলাদেশি ক্রিকেটার ইমনকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। রানাকে নেয় জালমি, রিশাদকে দলে টেনেছে নবাগত ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। নিলামের পর শরীফুলকে দলে নিয়েছে জালমি।

টানা ব্যর্থতার মাঝে লিগ কাপ যেন ফুল হয়ে ফুটল ম্যানচেস্টার সিটির জন্য। ফর্মের তুঙ্গে থাকা আর্সেনালকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপার দেখা পেল তারা। এই উপলক্ষ্যটা দলটির প্রধান কোচ পেপ গার্দিওলার জন্য ছিল একটু বেশিই আনন্দদায়ক এবং নিভতে বসা প্রদীপে জ্বালানি দেওয়ার মতো।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বোর্ড পরিচালক মোখসেদুল কামাল বাবু। এর আগে তিনি একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্যাশন এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া-সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে তিনি প্রকৃত ঘটনা...
৩ ঘণ্টা আগে
লা লিগায় এবার সমানে সমানে টক্কর চলছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের। বার্সা এগিয়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকেও পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। যে রিয়ালের ক্যাবিনেট শিরোপায় ভর্তি, তারা কি অত সহজে হার মানার পাত্র! বার্সা ৭ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিলেও রাতে সেই ব্যবধান কমানোর সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের
১৫ ঘণ্টা আগে