যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারানো বাংলাদেশ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পেয়েছে সান্ত্বনার জয়। সেটিও অনেক রেকর্ড গড়ে। রেকর্ডের এই ম্যাচে সাকিব আল হাসান স্পর্শ করছেন একটি অনন্য রেকর্ড।
যুক্তরাষ্ট্রের আন্দ্রেস গাউসকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। তাঁর আগে এই মাইলফলক আরও ১৭ জন বোলার স্পর্শ করলেও বাংলাদেশি অলরাউন্ডার বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে যা করেছেন তা পৃথিবীর আর কোনো ক্রিকেটার করতে পারেননি। ৭০০ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে করেছেন ১৪০০০ বা তার চেয়ে বেশি রান।
ব্যাটে-বলে এমন বিরল কীর্তি গড়তে পারেননি বিশ্বের আর কোনো ক্রিকেটার। সাকিবের এই বিশেষ কৃতিত্বে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেনি বিসিবি। ক্যাপশনে লিখেছে, ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান।’ কীর্তি গড়ার পর সাকিব নিজেও একটি পোস্ট শেয়ার করেছেন।
সামাজিক মাধ্যমে সাকিব লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রর বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪,০০০+ রান এবং ৭০০ উইকেটের ডাবল মাইলফলক অর্জন।’
এই কীর্তি গড়ায় স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন সাকিব। তবে সিরিজটা ভালো কাটেনি সাকিবের। সিরিজে তিন ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন। প্রথম দুই ম্যাচে কোনো উইকেটই পাননি। ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে তা করতে তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
৬৭ টেস্টে সাকিবের উইকেট ২৩৭টি। আর সীমিত সংস্করণে ক্রিকেটে ওয়ানডের ২৪১ ইনিংসে ৩১৭ এবং ১২২ টি-টোয়েন্টিতে উইকেট ১৪৬টি। ব্যাট হাতে ওয়ানডের ৭৫৭০ এবং টি-টোয়েন্টির ২৪৪০ রানের বিপরীতে টেস্টে রান করেছেন ৪৫০৫।
রেকর্ড এবং জয়ের স্বস্তি নিয়ে আজ টেক্সাসে যাবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। জয়ে ফেরায় সাকিব আর বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হবে এখন জয়ের ধারাটা অব্যাহত রাখা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে