বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্ট চলার সময় খবর এসেছে, তাসকিন নিয়মের বাইরে গিয়ে পুরো পারিশ্রমিকের দাবি জানিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তাসকিন জানিয়েছেন, বিষয়টি নিজেদের মধ্যে শুধুই ‘ভুল বুঝাবুঝি’।
ড্রাফটের বাইরে থেকে তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল সিলেট। তবে টুর্নামেন্টের মাঝ পথে এসে পারিশ্রমিক নিয়ে তাসকিন ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে খানিকটা সমস্যা বাধে। বিষয়টি নজরে আসার পরই বিপিএল গভর্নিং কমিটির মধ্যস্থতায় সেটির সমাধানও হয়। বিষয়টি দুই পক্ষের ভুল বুঝাবুঝি ছিল বলেই দাবি তাসকিনের।
আজ মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে দলীয় অনুশীলনের পর তাসকিন বলেন, ‘আমার সঙ্গে তেমন কিছুই হয়নি। জয় ভাইয়ের (সিলেটের মালিক শেখ কুদরত-ই ইবতিহাজ জয়) কোনো ক্ল্যাশ বা এরকম কিছু হয়নি। এটা আসলে একটা ভুল বুঝাবুঝি ছিলো। আমাদের কথা ছিল ক্লিয়ার হওয়ার কথা। আমি আসলে ভেবেছিলাম আমার পারিশ্রমিকটা খেলা শেষ হওয়ার আগেই পুরোটা পরিশোধ হবে। আসলে একটা প্রক্রিয়া আছে, সে অনুযায়ী পুরষ্কার হবে।’
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বের খবর নিয়ে তাসকিন বলেন, ‘এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা দ্বন্দ্বের বিষয় না। জয় ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং বিপিএল গভর্নিং কাউন্সিল থেকেও বলা আছে টাকাটা আমি প্রক্রিয়া অনুসারে পাব। আমার সঙ্গে আমাদের দলের মালিক বা অন্য কারও দ্বন্দ্ব নেই।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে