নতুন কোনো সিরিজ শুরু হবে আর বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন—এমন একটি প্রশ্ন কয়েক বছর ধরে ঘুরলেও সমাধানে পৌঁছানো যায়নি। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে চোটে পড়েন তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
আগামী মার্চে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে আলোচনা শুরু হয়েছে সাকিব খেলবেন কি না। আর খেললেও অধিনায়কত্ব করবেন কি না। কারণটাও স্পষ্ট, সাকিবের চোখের সমস্যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি।
গুঞ্জন রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না-ও খেলতে পারেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারও এই ব্যাপারে কোনো কিছু পরিষ্কার করেননি। জানিয়েছেন, গুঞ্জন গুঞ্জনই থাকুক। আজ বিকেলে ঢাকায় এক বাণিজ্যিক অনুষ্ঠানে সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে সাকিব বলেছেন, ‘কে বলেছে আপনাকে? গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর না হলে আপনি বের করেন খুঁজে, কে বলেছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কী বলেছি কাউকে?’
সাংবাদিক জানান, আপনার (সাকিব) কাছ থেকে সঠিক তথ্যই জানতে চাচ্ছি। উত্তরে সাকিব বলেন, ‘আপনি মাত্র কী বললেন। আমি কী বলেছি কখনো খেলতে চাচ্ছি বা চাচ্ছি না। কোথা থেকে শুনেছেন? আশপাশের কে? যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন। আমি যদি বলতাম খেলতে চাই অথবা খেলতে চাই না, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন।’
রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন সাকিব। মনোযোগ এখন তাঁর বিপিএলেই। তাই বললেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। এটাতেই ফোকাস করছি। চেষ্টা করছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে