আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দলের প্রস্তুতি ম্যাচের সূচি দিয়েছে আইসিসি। এই বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে ১৭ ও ১৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।
ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। দুই দিন পর একই মাঠে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। সুপার টুয়েলভের দলগুলো ১৭ ও ১৯ অক্টোবর প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম রাউন্ডের দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে ১0-১৩ অক্টোবর।
প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাত। ১০ অক্টোবর জাংশন ওভালে হবে ম্যাচটি। একই দিন স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস একই ভেন্যুতে খেলবে। একই দিন শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ম্যাচ হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ১১ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে নামিবিয়া ও আয়ারল্যান্ড। পরদিন ওয়েস্ট ইন্ডিজ একই ভেন্যুতে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৩ অক্টোবর জাংশন ওভালে জিম্বাবুয়ে ও নামিবিয়া, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড মুখোমুখি হবে।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১৭ অক্টোবর গ্যাবায় খেলবে ভারতের বিপক্ষে। অ্যালান বোর্ডার ফিল্ডে ওই দিনই নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গ্যাবায় ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১৯ অক্টোবর আফগানিস্তান ও পাকিস্তান মুখোমুখি হবে গ্যাবায়। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা যখন অ্যালান বোর্ডার ফিল্ডে খেলবে, তখন গ্যাবায় ভারতের সঙ্গে ঘাম ঝরাবে নিউজিল্যান্ড।
বাংলাদেশের দুই ম্যাচের সূচি:
১৭ অক্টোবর
বাংলাদেশ বনাম আফগানিস্তান
ভেন্যু: অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
ভেন্যু: অ্যালান বোর্ডার ফিল্ড

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে