
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে গত ১৩ এপ্রিল রাতে নিউজিল্যান্ড দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই একঝাঁক নতুন ক্রিকেটার চোখে পড়ে। এদের অনেকে এবারই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের চিত্র যে এমন হবে সেটা জানাই ছিল।
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন নিউজিল্যান্ডের নিয়মিত দলের ক্রিকেটাররা। বাংলাদেশ সফরের জন্য তাই ব্ল্যাক ক্যাপদের ভরসা দ্বিতীয় সারির দল। দুটি সিরিজেই নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। সফরে কিউই শিবিরে অভিজ্ঞ নাম বলতে এই ব্যাটরই। তবে নিউজিল্যান্ডের এই দলকে দ্বিতীয় সারির দল মানতে নারাজ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সারির দল বলতে কিছু নেই।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে শুরু হবে আগামী ১৭ এপ্রিল। তার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উপস্থিত হন সিমন্স। প্রতিপক্ষের মূল দল না থাকায় স্বাগতিকদের কাজ সহজ হবে কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিতীয় সেরা দল বলে কিছু নেই। কোনো দেশের প্রতিনিধি হিসেবে যখন একটি দল আসে, সেটাই তাদের সেরা। বিশেষ করে, নিউজিল্যান্ডের মতো দল—যেখানে একের পর এক ক্রিকেটার উঠে আসতেই থাকে।’
নিউজিল্যান্ডের এই দলটাকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না সিমন্স, ‘একটা বিষয় মাথায় রাখতে হবে; ওরা (নিউজিল্যান্ডের ক্রিকেটাররা) ঘরোয়া ক্রিকেটে প্রচুর পরিমাণে ম্যাচ খেলেছে। তারা বেশ পোক্ত ও অভিজ্ঞ ক্রিকেটার। তাদের কয়েকজন হয়তো (খুব বেশি) আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। তবে সবাই অনেক ক্রিকেট খেলেছে। ওদের দ্বিতীয় সেরা দল মনে করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে কাজ চলে না।’

বর্তমান সময়ের আলোচিত পেসার নাহিদ রানা। দুর্দান্ত গতির সঙ্গে অসাধারণ লাইন-লেন্থ এবং ভয়ঙ্কর সব বাউন্সের কারণে খুব অল্প সময়েই নিজের জাত চেনাতে পেরেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে দারুণ বোলিং করে এসেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তাই এই পেসারকে নিয়ে বাড়তি ভাবনা ছিল নিউজিল
৯ মিনিট আগে
বিশ্ব সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড মনে করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করে প্রতি বছর কাড়ি কাড়ি অর্থ আয় করে সংস্থাটি। পাশাপাশি আইসিসির বার্ষিক আয়ের বড় অংশও যায় বিসিসিআইয়ের কোষাগারে।
১ ঘণ্টা আগে
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। কানাডা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগে এনেছে আইসিসি। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)।
২ ঘণ্টা আগে
টস হওয়ার কথা ছিল ১০টা ৩০ মিনিটে। কিন্তু কিছুটা বিলম্ব হলো। টসের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে কথা বলতে দেখা যায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে। এর নেপথ্যে মোস্তাফিজুর রহমান। শুরুতে এই পেসারকে রেখেই একাদশ সাজিয়েছিল বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে