
বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল মাঠে গড়ায় কি না তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। কারণ, সকালে বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ডের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। অবশেষে বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে শুরু হয় এই ম্যাচ। এদিকে ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল এখনো শুরুই হয়নি।
বাংলাদেশ সময় সকাল ১১টায় দ্য সেভেন্স স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনাল। সবকিছু ঠিকঠাক থাকলে একই সময়ে আইসিসি একাডেমি মাঠে শুরু হতো ভারত-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনালও। কিন্তু দুবাইয়ে সাত সকালে বৃষ্টির কারণে কোনোটাই সময়মতো শুরু হয়নি। বিকেল ৩টার দিকে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দৈর্ঘ্য ২৭ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে ব্যাটিং পেয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ।
সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফল দেখার জন্য কমপক্ষে ২০ ওভারের ম্যাচ চালু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, সেজন্য আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ভারত উঠে যাবে ফাইনালে। কারণ, ‘এ’ গ্রুপ থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।
টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয়। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫.১ ওভারে ২ উইকেটে ২৪ রানে পরিণত হয় বাংলাদেশ। দুই ওপেনারই ড্রেসিংরুমের পথ ধরেছেন। রিফাত বেগ ১৬ বলে একটি করে চার ও ছক্কায় করেছেন ১৪ রান। ওপেনিংয়ে তাঁর আরেক সঙ্গী জাওয়াদ আবরার করেছেন ৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭ ওভারে ২ উইকেটে ২৬ রান করেছে। অধিনায়ক তামিম করেছেন ১ রান। কালাম সিদ্দিকী ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।
আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। নেপালকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল তামিমের দল। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ পুষিয়ে দিয়েছিল বোলিংয়ে। লঙ্কানদের ৩৯ রানে হারিয়েই মূলত ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তামিমের দল সেমিতে উঠেছে। এর আগে বৃষ্টি হানা দিয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচেও। সেকারণে ৪৯ ওভারে খেলা নামানো হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তানকে ৯০ রানে হারিয়েছিল ভারত। ‘এ’ গ্রুপের অপর দুই দল সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল ভারত-পাকিস্তানের কাছে।

জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
৪১ মিনিট আগে
লিওনেল মেসি এখন অনেকটাই ঝাড়া হাত পা। গতকাল বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বর্তমানে কেবল তিনি খেলেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার তাঁকে লাতিন আমেরিকার এক টুর্নামেন্টে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। মেসি কেবল এই প্রস্তাব শুনে হেসেই গেলেন।
১ ঘণ্টা আগে
দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
২ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে