
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আগামী ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। দিনটি বিশ্বকাপ শুরুর এক বছর আগের কাউন্টডাউনও শুরু করবে। এমনটাই জানিয়েছে জিও সুপার।
প্রতিবেদনে বলা হয়েছে, সূচি প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের টিকিটের ব্যালটও চালু করবে আইসিসি। ১ অক্টোবর থেকে সমর্থকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে সেদিন সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে না।
আগামী বছরের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। এর মধ্যে ১০টি দলের জায়গা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে। বাকি আটটি দল আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলবে।
বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি জায়গা পাওয়ার অবস্থানে রয়েছে। বাংলাদেশ নবম স্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে জায়গা পাওয়ায় তাদের সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হয়েছে।
তিন আয়োজক দেশের মধ্যে নামিবিয়ার বিশ্বকাপ খেলা এখনো নিশ্চিত নয়। তাদেরও বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে জায়গা করে নিতে হবে। বাকি চারটি দলও বাছাইপর্ব পেরিয়ে মূল টুর্নামেন্টে আসবে।
বিশ্বকাপের সম্ভাব্য শুরু নিয়েও নতুন তথ্য এসেছে। ক্রিকবাজ জানিয়েছে, টুর্নামেন্টটি ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে পারে। তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পরই তারিখগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
এবারের বিশ্বকাপে ২০২৩ সালের ১০ দলের বদলে ১৪টি দল খেলবে। প্রতিযোগিতাটি নতুন তিন ধাপের কাঠামোয় অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১২, ১৩ ও ১৪ নম্বরে থাকা তিন দল রাউন্ড রবিন পদ্ধতিতে সুপার সিরিজ খেলবে। সেখান থেকে শীর্ষ দলটি দ্বিতীয় ধাপে উঠবে।
দ্বিতীয় ধাপে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি দল। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সেরা দল সুপার সেভেনে জায়গা পাবে। সুপার সেভেন থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। এরপর দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ২০২৭ বিশ্বকাপ আয়োজন করবে। তিন দেশে ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ২০০৩ সালের পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ।

দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে ইতালি। বুরসায় উয়েফা নেশনস লিগে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে রবার্তো মানচিনির দল। এবার তাদের সামনে জিনেদিন জিদানের ফ্রান্স। তুরস্কের বিপক্ষে জয়ের পর মানচিনি জানিয়ে দিয়েছেন, প্যারিসেও দারুণ কিছু করতে চায় তাঁর দল।
২ ঘণ্টা আগে
জিনেদিন জিদানের অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয়ে শেষ মুহূর্তে নায়ক হয়ে উঠেন মাইকেল ওলিসে। ম্যাচের ৮৮তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে ফরাসিদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেন এই ফরোয়ার্ড। সেই সঙ্গে ৩৪ বছরের পুরনো কীর্তি ফিরিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ফারহান আলী ওয়াহিদের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ফারহানকে আর মাঠে নামাননি তিনি। এতে কোচের সঙ্গে মনোমালিন্য হয়ে ক্যাম্প ছাড়তে চেয়েছেন ফারহান—এমন গুঞ্জনও ছড়িয়েছে। টিম
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে আবারও বৃষ্টির কাছে হার মানল ক্রিকেট। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগেই বাতিল হয়েছে। তাতে না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। তবে শেষ চারে উঠলেও সামনে তৈরি হয়েছে নতুন শঙ্কা—বৃষ্টি থামবে তো?
৪ ঘণ্টা আগে