
ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ফারহান আলী ওয়াহিদের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ফারহানকে আর মাঠে নামাননি তিনি। এতে কোচের সঙ্গে মনোমালিন্য হয়ে ক্যাম্প ছাড়তে চেয়েছেন ফারহান—এমন গুঞ্জনও ছড়িয়েছে। টিম ম্যানেজমেন্টের কাছে না খেলার কারণও জানতে চেয়েছেন ইন্দোনেশিয়া অবস্থানরত ফারহানের অভিভাবকেরা। তবে দলীয় সূত্রে জানা গেছে, ফারহান আপাতত ক্যাম্পেই থাকছেন।
ডুলির দাবি, ব্যক্তিগত কোনো কারণে নয়, মালয়েশিয়া ম্যাচের পারফরম্যান্সের কারণেই সিঙ্গাপুরের বিপক্ষে তাঁকে খেলানো হয়নি।
ফারহানের সঙ্গে এ নিয়ে কোনো তিক্ততা তৈরি হয়েছিল কি না জানতে চাইলে ডুলি বিষয়টি উড়িয়ে দেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি তাকে কয়েকটি প্রশ্ন করেছিলাম—কেন সে ওই সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন সে বলটা বাইরে মেরেছিল। আমি কি প্রশ্ন করতে পারি না? আমি শুধু জানতে চেয়েছি, ওই মুহূর্তে সে কী ভাবছিল। আমার খেলোয়াড়েরা কেন এমন সিদ্ধান্ত নেয়, সেটা বোঝার চেষ্টা করি।’
ফারহানকে সমালোচনা করার কারণও ব্যাখ্যা করেছেন ডুলি। তাঁর কাছে খেলোয়াড়ের সমালোচনা মানেই তাঁকে নিয়ে প্রত্যাশা থাকা। ডুলির ভাষায়, ‘আমি যদি কোনো খেলোয়াড়ের সমালোচনা করি, তার মানে আমি তাকে নিয়ে ভাবি। আর যদি কোনো খেলোয়াড়ের সঙ্গে আর কথা না বলি, তার মানে আমি তার ওপর আশা ছেড়ে দিয়েছি। আমরা পেশাদার পর্যায়ের ফুটবল নিয়ে কথা বলছি। আমি যা বলেছি, সেটা কিছুই নয়।’
তবে সিঙ্গাপুরের বিপক্ষে ফারহানকে বাইরে রাখার কারণ বলতে গিয়ে আরও খোলামেলা বাংলাদেশ কোচ। মালয়েশিয়া ম্যাচের প্রথমার্ধে ফারহানের কাছ থেকে আক্রমণ বা রক্ষণ—কোনোটিতেই প্রত্যাশিত অবদান পাননি বলে জানিয়েছেন তিনি, ‘কারণ মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে সে কিছুই করেনি! রক্ষণে নয়, আক্রমণেও নয়। ম্যাচটা দেখুন এবং বলুন, আপনি কী দেখেছেন। আমাদের ৫০-৫০ বলের জন্য লড়তে হবে, দৌড়াতে হবে, লড়াই করতে হবে। কিছু খেলোয়াড়ের ওপর আমি হতাশ ছিলাম। কারণ দেশের হয়ে খেলা সম্মানের বিষয় এবং এটা এমন একটা লড়াই, যেখানে দেশের প্রতিনিধিত্ব করতে আমি সবকিছু দিয়ে দিই। নিজের শরীর দিয়ে, নিজের মানসিকতা দিয়ে। সেই মানসিকতাটাই অনুপস্থিত ছিল। আর আজ আমরা সেটাই পেয়েছি।’
ফারহান তাঁর বাদ পড়ার সিদ্ধান্তে সন্তুষ্ট কি না, সেটাও ডুলির কাছে জানতে চাওয়া হয়েছিল। খেলোয়াড়ের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন তিনি, ‘আমি জানি না। সে কিছু বলেনি। হয়তো সে জানে যে সে ভালো খেলেনি।’

দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে ইতালি। বুরসায় উয়েফা নেশনস লিগে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে রবার্তো মানচিনির দল। এবার তাদের সামনে জিনেদিন জিদানের ফ্রান্স। তুরস্কের বিপক্ষে জয়ের পর মানচিনি জানিয়ে দিয়েছেন, প্যারিসেও দারুণ কিছু করতে চায় তাঁর দল।
২২ মিনিট আগে
জিনেদিন জিদানের অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয়ে শেষ মুহূর্তে নায়ক হয়ে উঠেন মাইকেল ওলিসে। ম্যাচের ৮৮তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে ফরাসিদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেন এই ফরোয়ার্ড। সেই সঙ্গে ৩৪ বছরের পুরনো কীর্তি ফিরিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে আবারও বৃষ্টির কাছে হার মানল ক্রিকেট। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগেই বাতিল হয়েছে। তাতে না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। তবে শেষ চারে উঠলেও সামনে তৈরি হয়েছে নতুন শঙ্কা—বৃষ্টি থামবে তো?
২ ঘণ্টা আগে
কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো অনেকটা নির্ভারই ছিলেন তিনি। কিন্তু ‘রিল্যাক্স মুডে’ থাকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কল্পনাও করতে পারেননি, কী সর্বনাশের খবর অপেক্ষা করছে তাঁর জন্য। আয়ের প্রায় সবই খুইয়ে ফেলেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার।
১৩ ঘণ্টা আগে