ভয়াবহ বন্যা চলছে বাংলাদেশে। ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায় মানুষ গৃহহীন হয়ে পড়েছে। নিরাপদ পানি ও বিশুদ্ধ খাবারের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রাতে বন্যাদুর্গতদের পাশে থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘বর্তমানে বন্যাদুর্গত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এমন কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার ব্যাপারে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছি। এমন সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা দরকার, সেটার সর্বোচ্চ দিতে আমরা প্রস্তুত।’
দেশের বন্যার্তদের সাহায্য করতে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। জরুরি হটলাইন নম্বর চালু হয়েছে। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউ আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। বন্যার্তদের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ফারুক। নতুন বিসিবি সভাপাতি বলেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে বিসিবি নিবেদিত থাকবে। এ ধরনের কাজে আমরা সমন্বয়তা ধরে রেখে কাজ করব। এমন কাজে আমরা সবাইকে আহ্বান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’
বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে সরব দেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস থেকে শুরু করে জুনিয়র তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আকবর আলীরাও ফেসবুকে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনেক এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সাহায্য করতে গিয়ে অনেকেই আটকা পড়েছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩ জন।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
২ ঘণ্টা আগে
সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৩ ঘণ্টা আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
৩ ঘণ্টা আগে