২০১৯ সালের ৭ মে—রশিদ খানকে টপকে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। এরপর পারফরম্যান্সে সাকিবের উত্থান-পতন হয়েছে অনেকবার। তবু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাননি তিনি। অবশেষে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সিংহাসনচ্যুত হয়েছেন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন মোহাম্মদ নবী। আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। নবী শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১০।
শীর্ষস্থান হারালেও এক জায়গায় নিজের রাজত্ব ধরে রেখেছেন সাকিব। টানা সর্বোচ্চ ১৭৩৯ দিন ওয়ানডের শীর্ষস্থানে থাকার রেকর্ড। সব মিলিয়ে ৪২৭৬ দিনও র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ শীর্ষে থাকার রেকর্ড। বাংলাদেশি অলরাউন্ডারের পরে দুই মেয়াদ মিলিয়ে ৩৮১৬ দিন নিয়ে দুইয়ে আছেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব।
অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১ উইকেট ও ১৩৬ রানের সৌজন্যে শীর্ষে ওঠা নবীও সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। ৩৯ বছর ১ মাস বয়স নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। আফগানিস্তান অলরাউন্ডারের আগে ৩৮ বছর ৮ মাস বয়সে শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার তিলকরত্নে দিলশান।
আরেক আফগানিস্তানি আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলে ১৯ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন এই অলরাউন্ডার। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়েছেন চরিত আসালাঙ্কাও। এতে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার ব্যাটার। আর প্রথম ওয়ানডেতে ২১০ রানের ইনিংসে ১০ ধাপ এগিয়ে পাতুম নিশাঙ্কা উঠে এসেছেন ১৮ নম্বরে। সঙ্গে ৬ ধাপ এগিয়ে ৪১ নম্বরে সাদিরা সামারাবিক্রমা।
ব্যাটিংয়ের অন্য পজিশনে পরিবর্তন হলেও ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর আজম। বাবরের মতোই টেস্টে কেন উইলিয়ামসন (৮১৮) এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে আছেন সূর্যকুমার যাদব (৮৬১)। অন্যদিকে ৮৮১ রেটিং পয়েন্টে টেস্টের বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জসপ্রীত বুমরা। ৭১৬ রেটিংয়ে ওয়ানডের চূড়ায় কেশব মহারাজ। আর টি-টোয়েন্টিতে ৭২৬ রেটিংয়ে শীর্ষে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩২ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে