দরজায় কড়া নাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। মূল টুর্নামেন্ট শুরুর আগে ৫ দিন ব্যাপী প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে। তবে সেই প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার।
পারিবারিক কারণে বাসায় ফিরছেন বাভুমা। তাতে দক্ষিণ আফ্রিকার দুটো প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। বাভুমার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। আগামীকাল তিরুবনন্তপুরমে আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর একই মাঠে ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে প্রোটিয়ারা। আর ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তার আগেই দলে ফেরার কথা বাভুমার।
বিশ্বকাপ শুরুর আগে অবশ্য ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে নরকিয়া-মাগালা দুজনই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পিঠে চোট পান নরকিয়া। এরপর ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেই। অন্যদিকে একই সিরিজের তৃতীয় ওয়ানডে বাঁ হাঁটুর চোটে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে দিচ্ছে না মাগালাকে। তাঁদের বদলি হিসেবে ডাক পেয়েছেন আন্দিলে ফেহলুকায়ো ও লিজার্ড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, আন্দিলে ফেহলুকায়ো, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, লিজাড উইলিয়ামস।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে