হারারে টেস্টের দ্বিতীয় দিনের তখন শুরু মাত্র। বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারের চতুর্থ বল। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বাউন্সটা ছেড়ে দিলেন তাসকিন আহমেদ। বলটা পেছনে উইকেটরক্ষকের হাতে চলে যেতেই হাত-পা বাকিয়ে উইকেটেই দেখার মতো এক নৃত্যভঙ্গি করলেন তাসকিন। ব্যাপারটা পছন্দ না হওয়ায় বাংলাদেশি ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন জিম্বাবুইয়ান পেসার। দুজনের চলল একচোট কথার লড়াই।
৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করেছিল বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত থাকা তাসকিন মুজরাবানির করা ৮৫তম ওভারের তৃতীয় বলটা বাউন্ডারি ছাড়া করেছেন দারুণ এক কাভার ড্রাইভে। তখন থেকেই শুরু দুজনের কথার লড়াই। পরেরটা ছিল শর্ট বল। বল ছেড়ে দিয়েই নাচলেন তাসকিন! বিষয়টি হজম করতে পারেননি মুজারাবানি। তাসকিনও কম যান না। কপালে কপাল ঠেকিয়ে দুজনের তপ্ত বাক্য বিনিময় চলল কিছুক্ষণ। মুজরাবানি কী বলেছেন, তা বোঝা যায়নি। তবে হাত নাড়িয়ে তাসকিন যেন বোঝাতে চাইলেন, ‘পারলে আমাকে আউট করে দেখাও!’
লড়াই এখানেই শেষ নয়। কথার লড়াই হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ-ভিক্টর নাউচির মধ্যেও। ৮৮ ওভারে ব্যাটিং প্রান্তে থাকা মাহমুদউল্লাহকে কিছু একটা বলেছিলেন আজই ৩০ বছর বয়সে পা দেওয়া নাউচি। এগিয়ে এসে পাল্টা জবাব দেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। পরে দুই আম্পায়ারের মধ্যস্ততায় বিষয়টি সেখানেই শেষ হয়।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৪ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে