
আগুনে ম্যাচটা তখন শেষ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নানা তর্ক-বিতর্ক পেরিয়ে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি। জয়ের হাসিই শুধু নয়, বাংলাদেশের বুক থেকে নেমে গেছে বিরাট এক পাথর। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ—তখন ওটাই বড় স্বস্তি। এমন স্বস্তিকর মুহূর্তে মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামকে সাকিব আল হাসান জানালেন, একটা আঙুল গেছে!
শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ব্যাটিং ইনিংসের শুরুর দিকে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। আঙুলে ব্যথানাশক স্প্রে, সাপোর্টিং টেপ লাগিয়ে খেলা চালিয়ে যান। বাইরে থেকে একটুও বোঝার উপায় ছিল না সাকিব কত বড় চোট নিয়ে খেলছেন। হারতে হারতে ক্লান্ত দলকে জেতানোর তাড়া, অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে তুমুল আলোচিত-বিতর্কিত আর সেটির জেরে লঙ্কান ফিল্ডারদের তীব্র স্লেজিংয়ের শিকার—দাঁতে দাঁত চেপে সাকিব শুধুই লড়েছেন। ৬৫ বলে ৮২ রান করেছেন, নাজমুল হাসান শান্তকে নিয়ে তৃতীয় উইকেটে ১৬৯ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটি গড়েছেন। দলকে জিতিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাঁর হাতের আঙুলে টেপ প্যাঁচানো দেখলেও সংবাদকর্মীদের কারও চোখে অস্বাভাবিক কিছু মনে হয়নি। খেলতে গেলে এ রকম টুকটাক চোটাঘাত সবারই থাকে। চোট নিয়ে সেদিন সংবাদ সম্মেলনে তাই একটি প্রশ্নও হয়নি।
সাকিবের চোট যে এত গুরুতর, জানা গেল এক্স-রে রিপোর্টে। দিল্লিতে জরুরি ভিত্তিতে করা তাঁর এক্স-রেতে চিড় ধরা পড়ে। পরদিন বাংলাদেশ টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে ধরেন পুনের ফ্লাইট, আর সাকিব হাতে ব্যান্ডেজ লাগিয়ে ফিরলেন ঢাকায়। ৫০ ওভারের বিশ্বকাপ তাঁর চিরতরে শেষ। এখন যে প্রেক্ষাপট, ওয়ানডে ক্যারিয়ারের সাকিবের শেষ ম্যাচও হয়ে থাকতে পারে ওটা।
অথচ চ্যাম্পিয়নস ট্রফির খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে ম্যাচটা জিততে সাকিব সেদিন কী না করেছিলেন! ক্রিকেটীয় চেতনার তোয়াক্কা না করে নিজের ইমেজ বিসর্জন দিয়ে দেশের মান রক্ষার চেষ্টা করেছেন। গত জুনে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘এই ম্যাচে এটা যদি না হতো, আজকে বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারত না। আর নিয়ে আসে নীতির কথা! আসল সময়ে বাংলাদেশে নীতির কথা কমই আসে। আমরা দেখানো নীতিতে বিশ্বাসী।’
বাংলাদেশ দল আগামী মাসে খেলতে যাবে চ্যাম্পিয়নস ট্রফি। দলও ঘোষণা হয়েছে। সাকিবের জায়গা হয়নি দলে। যেহেতু বোলিং অ্যাকশনে সমস্যা, বিসিবির নির্বাচক প্যানেল তাঁকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করছে না। যে টুর্নামেন্ট খেলার জন্য বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এত কিছু করেছেন, সেটিতে এখন তিনি শুধুই দর্শক! ১৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের বর্ণিল অধ্যায় পেছনে ফেলে সাকিব হয়তো চেষ্টা করবেন আরও কিছুদিন ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যেতে। কিন্তু সেটি করতেও এখন বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে হবে তাঁকে। আর এবার তিনি পরীক্ষা দিতে চান ভালো প্রস্তুতি নিয়ে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে