আগামীকাল থেকে শুরু হচ্ছে আফগানিস্তান সিরিজ। লম্বা সময় পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। গত জুলাইয়ে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে খেলেছিলেন সাকিব-তামিমরা। আগামীকাল প্রথম ওয়ানডের আগে আজ কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
নতুন শুরু নিয়ে সবাই রোমাঞ্চিত জানিয়ে তামিম বলেছেন, ‘গত বছরের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলাম। নতুন শুরু নিয়ে সবাই রোমাঞ্চিত। দ্বিধাহীনভাবে এটা আমাদের প্রিয় সংস্করণ। এ বছর বেশ কয়েকটা ওয়ানডে আছে। গত বছর এভাবে ছিল না। কালকের জন্য উন্মুখ হয়ে আছি। আশা করছি ভালো শুরু পাব।’
আফগানিস্তানের বোলিং আক্রমণ সব সময় প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ। বিশেষ করে স্পিনাররা। রশিদ খান-মুজিব উর রহমানদের না ভেবে পুরো দলকে নিয়ে ভাবতে বলেছেন তামিম, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি বলতে চাই না। তাদের বোলিং অনেক ভালো, সম্ভবত সেরা স্পিন আক্রমণ তাদেরই। কিন্তু তাদের বিপক্ষে আমরা অতীতে অনেক ভালো করেছি, বিশেষ করে ওয়ানডে সংস্করণে। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবতে হবে।’
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন জানিয়ে তামিম আরও বলেছেন, ‘শুধু তিনজনকে (তিন স্পিনার) নিয়ে চিন্তা করলেই হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বোলার আপনি খুব কমই পাবেন। ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ সব সময়ই থাকে। এক দল হয়তো স্পিনে ভালো, আরেক দল হয়তো পেসে ভালো। আমাদের মানিয়ে নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। ওই তিন স্পিনার নিয়েই আমরা শুধু ভাবছি, তা না। ওদের ১১ উইকেট তুলতে হবে, ওদের ব্যাটারদের নিয়েও আমাদের ভাবতে হয়। ৫০ ওভারে ওদের পাঁচ-ছয়জন বোলার বল করবে। সবকিছু নিয়ে ভাবতে হবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে