বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচই জিতেছে দক্ষিণ আফ্রিকা, হেরেছে নেদারল্যান্ডস। দুই দলের বিপরীতমুখী ফর্মের কথা বাদ দিলেও শক্তি-সামর্থ্য, ইতিহাস-ঐতিহ্যে ডাচদের চেয়ে যোজন যোজন এগিয়ে প্রোটিয়ারা। তাই অসম দুই দলের লড়াইয়ের আগে কে জিতবে সেই প্রশ্ন তোলা অনেকটাই অবান্তর!
তবু নিরঙ্কুশ এই এগিয়ে থাকার মধ্যেও প্রোটিয়াদের অস্বস্তি অ্যাডিলেডের দুঃস্মৃতি। এই তো গত বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫৮ রানের মাঝারি স্কোর তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৩ রানে ম্যাচ হারা সেই দলের আটজন খেলছেন এই বিশ্বকাপে। ডাচদের বিপক্ষে নতুন বিশ্বকাপের আরেক লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে সেই দুঃস্মৃতি সামনে না এসে পারেই না! আগের দিন ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে যা নিয়ে কথা বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও, ‘আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। তবে সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এটা ৫০ ওভারের।’
৫০ ওভারের বিশ্বকাপ বলেই অঘটনের সুযোগ দেখছেন না বাভুমা। টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতে ক্রিকেটারদের মেলে ধরার সুযোগ বেশি বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক। তা ছাড়া ওয়ানডেতে ডাচদের কাছে অজেয় তাঁরা, জয়-পরাজয়ের রেকর্ড ৬-০। সবশেষ দুই ম্যাচে ৮ উইকেট ও ১৪৬ রানে ডাচদের হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সবকিছুই মনে রেখেছেন বাভুমা, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা তাদের বিপক্ষে খেলেছি। দুটি ম্যাচেই আমাদের দাপুটে জয় ছিল। উদ্ধত কিংবা দাম্ভিক না হয়েও বলা যায়, আমাদের উত্তুঙ্গ আত্মবিশ্বাস, দলের ওপরও অটুট আস্থা।’
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিয়ে কোনো ভুল করতে চান না বাভুমা, ‘শুধু নেদারল্যান্ডস বলেই নয়, আমরা সব প্রতিপক্ষকেই সমীহ করি। যে মানসিকতা নিয়ে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছি আমরা, সেই মানসিকতা নিয়ে ডাচদের বিপক্ষেও খেলব।’
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বড় আক্ষেপ ফাইনাল খেলতে না পারা। চারবার সেমিফাইনাল খেলেছে তারা, কিন্তু সম্ভাবনা জাগিয়েও শেষ চারের বৈতরণি পেরোতে পারেনি একবারও। তবে এবার তাদের টুর্নামেন্টের শুরুটা হয়েছে আশাজাগানিয়া। তাদের ব্যাটাররা দারুণ ফর্মে আছেন। কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করামের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ৪২৮ রান তোলে তারা। আর অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত ইনিংস খেলেন ডি কক, করেন ১৩৪ রান।
তবে আজ দক্ষিণ আফ্রিকার বড় চ্যালেঞ্জটা হবে ধর্মশালার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে লক্ষ্ণৌতে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে খেলে এসেছেন তাঁরা। কিন্তু আজ ধর্মশালায় তাঁদের খেলতে হবে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে