
হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি মিলে টানা ৮ ম্যাচে হেরেছে। পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা সুখকর হয়নি তাদের। আজ লডারহিলে সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে হেরেছে তারা। সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সাইমের ফিফটি, ফখর জামান-হাসান নওয়াজদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ১৭৮ রান তোলে সফরকারীরা। জবাবে ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৬৪ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের হারের বড় কারণ ছিল—দুই ওপেনার জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রুর মন্থর ব্যাটিং। চার্লস ৩৬ বলে করেছেন ৩৫ রান, জুয়েল ৩৩ বলে করেন ৩৫ রান। মিডল অর্ডার ব্যাপাররাও ব্যর্থ হয়েছেন। শেষ দিকে জেসন হোল্ডার ও শামার জোসেফ কিছুটা লড়াই করেছেন। তবে রানের তুলনায় বল ছিল কম। হোল্ডার ৪ ছক্কায় ১২ বলে ৩০ রান অপরাজিত থাকেন। জোসেফ ১২ বলে করেন ২১ রান।
পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ২৩ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সাইম।
তার আগে সাইমের ৩৮ বলে ৫৭, ফখরের ২৪ বলে ২৮, হাসানের ১৮ বলে ২৪ রানে কল্যাণে ১৭৮ রান তোলে পাকিস্তান। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন জোসেফ। ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৫৭ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন সাইম আইয়ুব। আগামী পরশু একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখা হবে এ দুই দলের।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে